লগইন
ঝিনাইদহে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর অভিমানে আত্মহত্যা!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৯৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর অভিমানে আত্মহত্যা!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই বাসস এর জেলা প্রতিনিধি এড শেখ সেলিমের বড় মেয়ে ফাবিহা সুহার (২৩) অকাল মৃত্যু হয়েছে। মায়ের উপর অভিমান করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুহা নিজ কক্ষে আত্মঘাতি হন। শনিবার রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার বাসায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। খবর পেয়ে ঝিনাইদহের সাংবাদিক সমাজ, ইবির শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু সাংবাদিক শেখ সেলিমের বাড়িতে ছুটে যান। এ সময় বাড়িতে শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, মায়ের ওপর অভিমান করে রাত সাতটার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন সুহা। পরে পরিবারের লোকজন উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রোববার বাদ যোহর ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। ইবির ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক মেহেদী হাসান জানান, গত শুক্রবার সুহার সঙ্গে তার মায়ের তর্কবিতর্ক হয়। এ সময় তার মা ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক মিনা সেলিম মেয়েকে শাসনের জন্য বকাঝকা করেন। এতেই অভিমান করে বসেন সুহা। শনিবার বিকালে পোড়াহাটী ইউনিয়নে সাংবাদিক দম্পত্তি একটি পিঠা উৎসবে যোগ দিতে যায়।

এই সুযোগে সুহা নিজ বাড়িতে আত্মঘাতি হয়। এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমি বিষয়টি শুনেছি। এটা খুবই দুঃখজনক ঘটনা। বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থীর এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। ঘটনাস্থলে বিভাগের শিক্ষকরা পাঠানো হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৭ মিনিট আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৪ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৫ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৬ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৭ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।