লগইন
ঝিনাইদহে প্রবাসীদের প্রবাসী কল্যাণ ব্যাংকে ঋণ না দিয়ে হয়রানি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে প্রবাসীদের প্রবাসী কল্যাণ ব্যাংকে ঋণ না দিয়ে হয়রানি

করোনা মহামারিতে দেশে ফেরত প্রবাসীদের বিদেশে যেতে বা দেশে স্বাবলম্বী হতে স্বল্প সুদে সারা দেশে ঋণ সুবিধা দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। কিন্তু ঝিনাইদহে এর ব্যক্তিক্রম। জেলায় ঋণ সুবিধা চালু থাকলেও কর্মকর্তারা প্রবাসীদের বলছেন ঋণ দেয়া বন্ধ আছে। দিনের পর দিন ব্যাংকের শাখায় ঘুরতে হচ্ছে অসহায় প্রবাসীদের। এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সরেজমিনে ঝিনাইদহ শহরের আরাপপুরে প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় গিয়ে ঋণ আবেদন করতে আসা প্রবাসীদের সঙ্গে কথা বলে এই অভিযোগের সত্যতা মিলেছে।

সোমবার জেলার কালীগঞ্জ উপজেলার মোল্লাডাঙ্গা গ্রাম থেকে ব্যাংকে আসা মালয়েশিয়া প্রবাসী রাজু হুসাইন বলেন, আমি মালয়েশিয়া থেকে দেশে ফিরে এখন আবার যেতে চাচ্ছি। বিমানের টিকিট কেনার টাকা নাই। গত দুই মাস ধরে ব্যাংকে আসছি।

তিনি বলেন, ব্যাংকে এলে কর্মকর্তারা বলেন ঋণ দেয়া বন্ধ আছে। ঋণ চালু হলে আপনাদের জানানো হবে। সোমবার ব্যাংকে আসার পর একই কথা বললেন।

সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের দুবাই প্রবাসী পলাশ কুমার বিশ্বাস বলেন, করোনার কারণে দুবাই থেকে দেশে এসেছি। এখন যেতে পারছি না। ভেবেছিলাম প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়িতে খামার করব। গত ১ মাস ধরে এখানে ঘুরছি। ঋণ চালু নেই বলে দিনের পর দিন ঘুরাচ্ছেন ব্যাংকের কর্মকর্তারা। আজ আবার এসেছি। ব্যাংকের কর্মকর্তারা বললেন এখন ঋণ দেয়া চালু হয়নি। আপনি আগামী সপ্তাহে আসেন।

কালীগঞ্জ উপজেলার মান্দারবাড়িয়া গ্রাম থেকে আসা প্রবাসী ওহিদুল ইসলাম বলেন, দেশের সব জেলায় ঋণ সুবিধা চালু থাকলেও এই শাখায় এলে বলা হচ্ছে ঋণ বন্ধ আছে। সরকার প্রবাসীদের সহযোগিতা করতে চাচ্ছে। আর এই্ শাখার কর্মকর্তারা সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করছেন। কোনো অদৃশ্য কারণে তারা এ মিথ্যাচার করছেন। এর তদন্ত করে ব্যবস্থা নেয়া উচিত।

এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ব্যাংক ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক শেখ সিফাতির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা তো সরকারের টাকা রেখে দিব না। আবেদন করলে আমরা তা ঢাকায় পাঠাবো। ঋণ বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রবাসীদের অভিযোগ সঠিক নয়। ঋণ দেয়া চালু আছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৩ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৩ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৭ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৮ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৮ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১১ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১১ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১২ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১২ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।