সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে পুষ্টিকর খাদ্য ও ঔষধ বিতরণ
জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে দুস্থ, অসহায়, বৃদ্ধ, গর্ভবতী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে পুষ্টিকর খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ শহরের চারুগৃহ শিশুস্বর্গ প্রি-স্কুল প্রাঙ্গণে বৈশাখী যুব মহিলা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এ উপকরণ বিতরণ করা হয়।
সংস্থাটির সভানেত্রী মোছা: সায়েরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়ালিউর রহমান, চারুগৃহ স্কুলের পরিচালক আরেফিন অনু। এছাড়াও উপস্থিত ছিলেন উন্নয়ন কর্মী জেসমিন আরা, মিতিয়া পারভীনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ৩০ জন অসহায়, দুস্থ নারী, কিশোরী, প্রতিবন্ধীদের মাঝে চাল, ডাল, আলু, সেমাই, চিনি, সাবান, মাস্ক ও ঔষধ বিতরণ করা হয়। করোনাকালে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সহায়ক উপকরণ পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন সুবিধাভোগিরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
২ মিনিট আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা
১ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
৬ ঘন্টা আগে