লগইন
ঝিনাইদহে জন্মের সময় মায়ের মৃত্যু, ২৫ দিন পর বাবার আত্মহত্যা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে জন্মের সময় মায়ের মৃত্যু, ২৫ দিন পর বাবার আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ জন্মের সময় মায়ের মৃত্যু আর জন্মের ২৫ দিন পর মারা গেলেন বাবা। মাত্র ২৫ দিন বয়সে বাবা-মাকে হারিয়ে এতিম হলো হতভাগা শিশু মাসুম। ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। শুক্রবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শিশুটির বাবা সোহেল আহমেদ। এর ২৫ দিন আগে সিজারিয়ান অপারেশনের সময় মারা যান তার মা মাছুরা বেগম। স্ত্রী মারা যাওয়ার পর থেকে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সোহেল আহমেদ।

এদিকে সোহেলের আত্মহত্যার খবর পেয়ে তাদের বাড়িতে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য অনোয়ারুল আজিম আনার। এ সময় তিনি পরিবারের খোঁজ খবর নেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্তনা দেন। নিহত সোহেলের বাবা সাইফুল ইসলাম বলেন, আমার বউমা মারা যাওয়ার পর থেকে ছেলেটি মানুসিকভাবে ভেঙে পড়েছিল। খাওয়া দাওয়া অনিয়মিত করায় অসুস্থ হয়ে পড়ে। প্রায়ই অস্বাভাবিক আচরণ করতো। সোহেল রাজমিস্ত্রীর কাজ করতো। শুক্রবার সকালে কাজে যাবে বলে পাশের বাড়ি একজন ডাকতে আসে।

এ সময় তার ঘরে গিয়ে দেখে গলাই ফাঁস দিয়ে ঝুলে আছে। মহারাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার এরশাদ আলী বলেন, খবর পেয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলাম। অবুঝ শিশুটিকে দেখলে খুব মায়া হয়। কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই। এখন জনপ্রতিনিধি হিসেবে মরদেহ দাফন-কাফনের যাবতীয় ব্যবস্থা করেছি। তিনি আরও জানান, শিশু মাসুম এখনও বাবা-মাকে চিনতে শেখেনি। তার আগেই তারা পৃথিবী ছেড়ে চলে গেল। মাসুম বড় হয়ে হয়তো অন্য কারোর মধ্যে বাবা-মায়ের ভালোবাসা খুঁজে ফিরবে।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আণোয়ারুল আজিম আনার বলেন, এতিম শিশুটিকে দেখে খুব কষ্ট হচ্ছে। আমি পরিবারের সঙ্গে কথা বলেছি। অবুঝ শিশুটিকে এখন দাদা-দাদি ও নানি যৌথভাবে মানুষ করবে। শিশুটি ও তার পরিবারের জন্য আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার করবো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবীসহ ২ আসামি কারাগারে

৫০ মিনিট আগে
জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবীসহ ২ আসামি কারাগারে

রাজধানীতে ২৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা

৫০ মিনিট আগে
রাজধানীতে ২৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা

প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

৪ ঘন্টা আগে
প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

৪ ঘন্টা আগে
রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

১১ ঘন্টা আগে
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

১১ ঘন্টা আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

১১ ঘন্টা আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

১৩ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

১৩ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

১৭ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।