লগইন
ঝিনাইদহে গৃহবধু হত্যা, বিচারের দাবীতে র‌্যালী ও মানব বন্ধন অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জুন, ২০২১ | ১২:০০ রাত ৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহে গৃহবধু হত্যা, বিচারের দাবীতে র‌্যালী ও মানব বন্ধন অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে গৃহবধুর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে র‌্যালী ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নিহতের স্বজনদের উদ্যোগে শহরে র‌্যালী ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। উল্লেখ্য,ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের কনেজপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে বর্ষা খাতুন (১৮) গত শুক্র বার রহস্যজনক মৃত্যু হয়।

১০ মাস আগে পারিবারিক ভাবে বর্ষার বিয়ে হয় একই উপজেলার সুরাট ইউনিয়নের রতনহাট গ্রামের ইদ্রিসের ছেলে শাকিল হোসেনের সাথে। শাকিল পেশায় একজন স্যানিটারি মিস্ত্রী। বিয়ের পর থেকে বর্ষা খাতুনের পরিবারে যৌতুক ও মটর সাইকেল দাবি করে আসছিল শাকিল। গত শুক্রবার দুপুরে স্বামী শাকিল হোসেনের বসত ঘরে লাশ হয় বর্ষা। মানববন্ধনে নিহতের স্বজনরা অভিযোগ করেন বর্ষা আত্মহত্যা করেনি।

তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমরা আমাদের মেয়ে হত্যার বিচার চাই।খুনি শাকিলের ফাসি চাই।তবে বর্ষার স্বামী শাকিল মুঠো ফোনে জানান, বর্ষা আত্মহত্যা করেছে আমি তাকে হত্যা করিনি। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,লাশের ময়না তদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

৪৭ মিনিট আগে
জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

৪৭ মিনিট আগে
দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আর্থিক সংকটে অনিশ্চিত এসএসসি পরীক্ষা, শুভর পাশে এবিজি ফাউন্ডেশন

১ ঘন্টা আগে
আর্থিক সংকটে অনিশ্চিত এসএসসি পরীক্ষা, শুভর পাশে এবিজি ফাউন্ডেশন

৮ বছর পরও চিকিৎসক সংকটে থমকে আছে সেবা

২ ঘন্টা আগে
৮ বছর পরও চিকিৎসক সংকটে থমকে আছে সেবা

এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি

২ ঘন্টা আগে
এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি

জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবীসহ ২ আসামি কারাগারে

৩ ঘন্টা আগে
জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবীসহ ২ আসামি কারাগারে

রাজধানীতে ২৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা

৩ ঘন্টা আগে
রাজধানীতে ২৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা

প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

৭ ঘন্টা আগে
প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

৭ ঘন্টা আগে
রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।