লগইন
ঝিনাইদহে করোনা ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুন রোগীর অবস্থান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ জুন, ২০২১ | ০৬:০০ বিকাল ৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহে করোনা ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুন রোগীর অবস্থান



জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় পুলিশসহ উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। মৃত পুলিশ কনষ্টেবলের বাড়ি মাগুরা জেলায়। ঝিনাইদহ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ২’শ ৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এদের মধ্যে ৯৫ জনের করোনা সনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ৪’শ ৯১ জনে। ২৪ ঘন্টায় করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে আরো দুইজনসহ ৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৭০ জনে। তবে জেলায় করোনার সংক্রমনের হার দিন দিন বৃদ্ধি পেলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। হাট-বাজার, দোকান-পাট ব্যবসায় প্রতিষ্ঠানে মাস্ক, ছাড়াও কেনা-বেঁচা করছে ক্রেতারা।

শহরের চলাচলে বিধি নিষেধ থাকলেও নিদের্শনা থেকে যাচ্ছে উপেক্ষিত। গাদা-গাদি করে হাট-বাজারে চলাচল করতে দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে সোমবার সন্ধার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভায় আয়োজন করা হয়। এ সভা থেকে কঠোর লকডাইনের মত সিদ্ধান্ত আসতে পারে বলে অনেকে ধারণা করছেন। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হারুন অর রশিদ জানান, ৫০ বেডের করোনা ওয়ার্ডে ধারণ ক্ষমতার বেশি রোগী অবস্থান করছে। স্থান সংকুলান না হওয়ায় ৫০ বেডের একটি নতুন করোনা ওয়ার্ড খোলা হয়েছে। উল্লেখ্য, ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য ভিড় বেড়ে গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুর পতন ঘটাতে গাদি আইজেনকোটকে সাহসী ভূমিকার আহ্বান ফিলিস্তিনি এমপি টিবির

৩ মিনিট আগে
নেতানিয়াহুর পতন ঘটাতে গাদি আইজেনকোটকে সাহসী ভূমিকার আহ্বান ফিলিস্তিনি এমপি টিবির

আলফাডাঙ্গায় মায়ের ওপর অভিমানে কলেজছাত্রের আত্মহত্যা

৩ মিনিট আগে
আলফাডাঙ্গায় মায়ের ওপর অভিমানে কলেজছাত্রের আত্মহত্যা

৫০ শতাংশ কর্মীকে 'ওয়ার্ক ফ্রম হোম', জারি হলো কড়া বিধি

১ ঘন্টা আগে
৫০ শতাংশ কর্মীকে 'ওয়ার্ক ফ্রম হোম', জারি হলো কড়া বিধি

আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

১ ঘন্টা আগে
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও তার পরিবারের বিচারিক শুনানি ২৩ নভেম্বর পুনর্নির্ধারণ

২ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও তার পরিবারের বিচারিক শুনানি ২৩ নভেম্বর পুনর্নির্ধারণ

৪ নভেম্বর থেকে সারাদেশে ৩ দিন গ্যাস সরবরাহে ঘাটতির আশঙ্কা

২ ঘন্টা আগে
৪ নভেম্বর থেকে সারাদেশে ৩ দিন গ্যাস সরবরাহে ঘাটতির আশঙ্কা

দক্ষতা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ

৪ ঘন্টা আগে
দক্ষতা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ

অবৈধ কোমর-বাঁধ অপসারণ ও ধ্বংস

৪ ঘন্টা আগে
অবৈধ কোমর-বাঁধ অপসারণ ও ধ্বংস

১১ দলীয় জোটের ‘লংমার্চ’ আসলে ‘গাড়িমার্চ’

৫ ঘন্টা আগে
১১ দলীয় জোটের ‘লংমার্চ’ আসলে ‘গাড়িমার্চ’

মেহেরপুরের বাজারে শীতকালীন সবজির দাম কমায় স্বস্তি, বিক্রি কমায় ব্যবসায়ীদের দুশ্চিন্তা

৫ ঘন্টা আগে
মেহেরপুরের বাজারে শীতকালীন সবজির দাম কমায় স্বস্তি, বিক্রি কমায় ব্যবসায়ীদের দুশ্চিন্তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।