লগইন
ঝিনাইদহের হলিধানী বাজারের মহিলা মার্কেট দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৯৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহের হলিধানী বাজারের মহিলা মার্কেট দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে অবস্থিত মহিলা মার্কেটটি দীর্ঘদিন ধরে এক শ্রেণীর অসাধু দখলদারদের দখলে চলে গেছে। ফলে এলাকার সাধারণ মানুষ মার্কেটটি দখলমুক্ত করে প্রকৃত ভাড়াটিয়াদের কাছে হস্তান্তরের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিগত বিএনপি জোট সরকারের আমলে তৎকালীন হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মসলেম উদ্দিনের অনুসারীরা প্রকৃত ভাড়াটিয়াদের উচ্ছেদ করে তাদের পছন্দমত ব্যক্তিদের মোটা অংকের টাকা জামানতের বিনিময়ে ঘরগুলো ভাড়া দিয়ে রেখেছে। যে কারণে এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, ওই মার্কেটে ৮ টি দোকান ঘর আছে।

এরমধ্যে ওই ইউনিয়নের কিবরিয়া মেম্বর, এবং সাবেক মহিলা মেম্বর জাহানারা খাতুন ঘরগুলো নিজেদের দখলে রেখে মোটা অংকের টাকার বিনিময় অন্যত্রে ভাড়া দিয়েছে। বর্তমান ঘরে থাকা ব্যবসায়ী আমির হোসেন বলেন, সাবেক মেম্বর জাহানারাকে দেড় লক্ষ টাকা অগ্রিম দিয়েছি। প্রতিমাসে ৮ শত টাকা ভাড়া দিই। অপর আরেক ভাড়াটিয়া শামিম হোসেন বলেন, আমার এক খালাম্মার কাছ থেকে আমি ঘরটি ভাড়া নিয়ে ব্যবসা করছি। প্রতি মাসে তাকে হাজার খানেক টাকা ভাড়া গুনতে হয়।

ইতিপূর্বে ঘরের প্রকৃত ভাড়াটিয়া ছিলেন কাশিপুর গ্রামের হাসিনা বেগম, কোলা গ্রামের স্বামী পরিত্যক্তা মাছুরা, রোকেয়া খাতুন, প্রতাপপুর গ্রামের মুর্শিদা খাতুন ও সুরাইয়া খাতুন। এলাকাবাসী অভিযোগ করেন ঘরগুলো এভাবে ভাড়াদিয়ে কতিপয় ব্যক্তিরা যেমন একদিকে লাভবান হচ্ছেন তেমনি করে সরকার মোটা অংকের রাজস্ব^ হারাচ্ছে। এব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ বলেন, এ ধরণের একটি ঘটনা শুনেছি। যাচাই বাছাই সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩১ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩২ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।