লগইন
ঝিনাইদহের মানবিক এসপি হাসানুজ্জামানকে কক্সবাজারে বদলি, যোগদান করলেন মুনতাসিরুল ইসলাম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহের মানবিক এসপি হাসানুজ্জামানকে কক্সবাজারে বদলি, যোগদান করলেন মুনতাসিরুল ইসলাম



স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের মানবিক পুলিশ সুপার হাসানুজ্জামান (পিপিএম বার) কে বর্তমানে আলোচিত জেলা কক্সবাজারে বদলি করা হয়েছে। ঝিনাইদহের নতুন পুলিশ সুপার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মেট্রপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলামকে। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে এই তথ্য জানানো হয়েছে।

মুনতাসিরুল ইসলাম ডিএমপির লজিস্টিক শাখায় কর্মরত ছিলেন। বিসিএস ২১ ব্যাচ থেকে সুপারিশ প্রাপ্ত হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ছিল আর্মড পুলিশ ব্যাটালিয়ন। পরে তিনি পুলিশের বিশেষ শাখার ইমিগ্রেশন বিভাগ, চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের এএসপি হিসেবে দায়িত্ব পালন করেন। এসপি পদমর্যাদা হিসেবে ২০১৫ সালে প্রথম যোগদান করেন ডিএমপির মিডিয়া সেন্টারে ডিসি মিডিয়া (উপ-পুলিশ কমিশনার) হিসেবে। অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির সেরা বিভাগ হিসেবে ঘোষণা করা হয়েছে লালবাগকে।

অনুসন্ধানে জানা যায়, ইতিমধ্যে পুলিশের লালবাগ বিভাগের অন্তর্ভুক্ত সকল থানা এলাকাতেই পূর্বের তুলনায় হ্রাস পেয়েছে নানাবিধ অপরাধ কর্মকান্ড। এক সময়ের পুরান ঢাকার নবাবপুর, তাঁতিবাজার, সিদ্দিক বাজার, আলুবাজার ছিল একটি ছিনতাই প্রবন এলাকা। আর বর্তমানে এই সব এলাকায় ছিনতাই, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ নেই বললেই চলে।

ছিনতাই ও চাঁদাবাজি ঠেকাতে এই এলাকাগুলোতে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে ক্রস পেট্রলিং ও বøক রেইড পদ্ধতি। যেখানে প্রতিটি পুলিশের টিমে একজন সিনিয়র অফিসার দারা নিয়ন্ত্রণ হয় অভিযানিক টিম। এদিকে ঝিনাইদহ পুলিশে সুপারিন্ডেন্ট হিসাবে যোগদানের পর পুলিশের পেশাদারিত্ব ও সেবার প্রশ্নে আমুল পরিবর্তন নিয়ে আসেন হাসানুজ্জামান।

তিনি জিডি, পুলিশ ক্লিয়ারেন্সসহ যাবতীয় কাজে পুলিশের ঘুষ খাওয়া বন্ধ করেন। করেছেন মিথ্যা মামলায় গ্রেফতার। দায়িত্বে অবহেলা ও দুর্নীতি পরায়ন অফিসারদের শাস্তির আওতায় এনে পুলিশকে করেছে সুশৃঙ্খল। তাই তার এই বদলি ঝিনাইদহে সেবা প্রত্যাশি ও নাগরিক নিরাপত্তা ভাবনার মানুষের মনে চিন্তার ছাপ এনে দিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৪ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৪ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৮ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৯ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৯ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১২ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১২ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৩ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৩ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।