লগইন
ঝিনাইদহের বৈডাঙ্গা ক্লিনিকে অপারেশনের পর স্কুল ছাত্রীর মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ২১১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহের বৈডাঙ্গা ক্লিনিকে অপারেশনের পর স্কুল ছাত্রীর মৃত্যু


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা প্রাইভেট হাসপাতালে ভূল অপারেশনে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ক্লিনিক মালিক বাদীকে ম্যানেজ করে ফেলেছে। গত দুই মাস আগে ক্লিনিকটিতে সুর্বনা খাতুনের (১৩) এপেনডিক্স অপারেশন করেন রানা ও ফারুক আহম্মেদ।

অপারেশনের পর ২৫দিন যাবৎ সুবর্না ঐ ক্লিনিকেই চিকিৎ নেয়। তার অবস্থার অবনতি হলে ঢাকা আগারগাও ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরোলজি বিভাগে রেফার্ড করা হয়। সেখানে ৩৩ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। সুবর্না সদর উপজেলার বাজার বৈডাঙ্গা এলাকার সৌদি প্রবাসী সুমন মন্ডলের মেয়ে ও বৈডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী।

এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বৈডাঙ্গা প্রাইভেট হাসপাতালে প্রতিনিয়তই এমন ঘটনা ঘটে। স¤প্রতি কোলা গ্রামের এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের পর থেকে তিনি গুরুত্বর অসুস্থ রয়েছে। গত বুধবার সাগান্না ইউনিয়নের বকশিপুর গ্রামের এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মৃত্যু হয়েছে। ঐ ইউনিয়নের চাঁদপুর গ্রামের আরেক প্রসূতির সিজারিয়ান অপারেশনে মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে।

আরো অভিযোগ উঠেছে ক্লিনিকটিতে সার্জিক্যাল ও এনেস্থেসিয়া ডাক্তার ছাড়াই মালিকরা ডাক্তার সেজে এবং আয়ারা নার্স সেজে অপারেশন করে। ঘটনার বিষয়ে জানতে বৈডাঙ্গা প্রাইভেট হাসপাতালের মালিক জহুরুল বিশ^াস, ডাক্তার ফারুক আহমেদ ও রানার সাথে কথা বলার চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।

ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম জানান, এ ব্যাপারে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য দুই সপ্তাহ আগে মহেশপুর ও হরিণাকুন্ডুর ক্লিনিকে ৪ প্রসুতির মৃত্যুর ঘটনা তদন্ত হতে না হতে আবারো অপচিকিৎসায় মৃত্যুর ঘটনা ঘটলো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১২ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৪ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১৫ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১৬ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১৭ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১৮ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।