লগইন
জেহালা ইউপি চেয়ারম্যান শিলনের বিরুদ্ধে জোরপূর্বক মাদকব্যবসা করতে বাধ্য করার অভিযোগে সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ জুলাই, ২০২৩ | ০৬:০০ বিকাল ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

জেহালা ইউপি চেয়ারম্যান শিলনের বিরুদ্ধে জোরপূর্বক মাদকব্যবসা করতে বাধ্য করার অভিযোগে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মকলেছুর রহমান শিলনের বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি দিয়ে জোরপূর্বক মাদকব্যবসা করানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন যুবলীগ কর্মী কামাল হোসেন। সংবাদ সম্মেলনে ইউনিয়ন যুবলীগ কর্মী কামাল হোসেন বৃহস্পতিবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেছেন যে, মাদক ব্যবসা করতে অস্বীকার করায় চেয়ারম্যান শিলন তাকে জীবননাশের হুমকিসহ নানা ভয়ভীতি দেখাচ্ছেন। এছাড়াও তার বাড়িতে রাত-দিনে পুলিশ পাঠিয়ে হয়রানি করছেন।

সংবাদ সম্মেলনে কামাল হোসেন আরও বলেন, গত ২০২১ সালে জেহালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মকলেছুর রহমান শিলন বিজয়ী হন। তিনি জেহালা ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। চেয়ারম্যান শিলন নির্বাচনে বিজয়ী হবার পর থেকে মাদকব্যবসায় জড়িয়ে পড়েন। কামাল কৃষি কাজ করে সংসার চালান দাবি করে বলেছেন, বিভিন্ন প্রলোভন দেখিয়ে চেয়ারম্যান তার সাথে চলাচল করতে বলেন। জোরপূর্বক ২০২২ সালে গোপনে মোটরসাইকেলে মাদক পাঠিয়ে কেদারনগর গ্রামে পৌঁছে দিতে বলেন। আগেই র‌্যাব উপস্থিত রাখেন চেয়ারম্যান শিলন। পরে র‌্যাব তাকে খুঁজছে ও তার বিরুদ্ধে মামলা হয়। একপর্যায়ে কামাল শিলন চেয়ারম্যানের নির্দেশে কোর্টে আতœসমর্পন করেন। বর্তমানে জামিনে আছেন। জেল থেকে বের হলে আবারও তাকে চেয়ারম্যান নানা কৌশলে তার মাদকব্যবসার সাথে জড়িয়ে ফেলেন। এ ব্যাপারে চেয়ারম্যান তাকে কোন মামলা হবে না বলে প্রতিশ্রুতি দেন। গত দেড় বছর যাবৎ মাদকব্যবসার পাশাপাশি অন্যান্য অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন বলে কামাল অকপটে স্বীকার করেন।


ইতোমধ্যে পুলিশি অভিযান চলার কারণে তিনি পরিবার ও সমাজের চাপে মাদক ব্যবসা থেকে বেরিয়ে এসেছেন দাবি করেছেন। কিন্তু চেয়ারম্যান জোরপূর্বক মাদক ব্যবসা করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন বলে উল্লেখ করেন। চেয়ারম্যানের নেতৃত্বে দিনে-রাতে অপরিচিত ব্যাক্তি বাড়িতে গিয়ে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন তিনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসাসহ প্রশাসনের নিকট জানমালের নিরাপত্তা চেয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

৫৮ মিনিট আগে
অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

৫৮ মিনিট আগে
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

১ ঘন্টা আগে
বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

১ ঘন্টা আগে
পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

২ ঘন্টা আগে
বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

৩ ঘন্টা আগে
বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

৩ ঘন্টা আগে
মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

অ্যাডভোকেট কামরুল হাসান

৫ ঘন্টা আগে
অ্যাডভোকেট কামরুল হাসান

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।