লগইন
জমে উঠেছে আলমডাঙ্গা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পবিরহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ নভেম্বর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
জমে উঠেছে আলমডাঙ্গা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পবিরহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন


শ্রমিক ইউনিয়নের ভোট মানেই উৎসব, ভোট মানেই আনন্দ। আলমডাঙ্গা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে শ্রমিকদের মাঝে উৎসবের আনন্দ শুরু হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৫৯৫/৮২ খুলনার আলমডাঙ্গা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। আলমডাঙ্গা শাখা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটার সংখ্যা ৫০৩ জন সদস্য। ১১টি পদে শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৭ সালে আলমডাঙ্গা শাখা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০২০ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মহামারি করোনার জন্য তা হয়নি। দীর্ঘদিন পর বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গায় শাখার নির্বাচনের তফসিল ঘোষনা করায় শ্রমিকদের মাঝে উৎসবের আমেজ শুরু হয়েছে। এ নির্বাচন সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস। ২১ নভেম্বর বিকেলের দিকে তিনি নেতাকর্মি ও সমর্থকদের সাথে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের নিকট মনোনয়নপত্র জমা দেন। আব্দুল কুদ্দুস আলমডাঙ্গা শাখা শ্রমিক ইউনিয়নের বেশ কয়েকবার নির্বাচিত সহসভাপতি ছিলেন। মনোনয়নপত্র জমাপ্রদান কালে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মি ও সমর্থকরা।


নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক হাজী মোঃ রিপন মন্ডল। সহকারি নির্বাচনে দায়িত্ব পালন করবেন জেলা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রফিকুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু, অফিস সহকারি বশিরুল উদ্দিন বাদশা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

১ ঘন্টা আগে
আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

১ ঘন্টা আগে
উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

৫ ঘন্টা আগে
পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

৬ ঘন্টা আগে
ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

৬ ঘন্টা আগে
এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

৭ ঘন্টা আগে
নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

অ্যান্থনি গর্ডন

৭ ঘন্টা আগে
অ্যান্থনি গর্ডন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।