লগইন
জমি নিয়ে বিরোধের জের; ঝিনাইদহে স্বামীকে না পেয়ে ২ সন্তানসহ গৃহবধুকে নির্যাতন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ মে, ২০২১ | ১২:০০ রাত ৭০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

জমি নিয়ে বিরোধের জের; ঝিনাইদহে স্বামীকে না পেয়ে ২ সন্তানসহ গৃহবধুকে নির্যাতন


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের ভূটিয়ারগাতি বিশ্বাসপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ২ কন্যা সন্তানসহ গৃহবধুকে বেধড়ক মারপিট ও গায়ে দাহ্য পদার্থ ছোড়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো- ভূটিয়ারগাতি বিশ্বাসপাড়ার আক্তারুজ্জামান মধুর স্ত্রী আমবিয়া খাতুন (৪৫) ও তার ২ মেয় শাম্মী আক্তার (১২), শাহান খাতুন (৯)।

আহত আমবিয়া খাতুন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার দেবর আমিরুল ইসলাম বদুর সাথে তার স্বামীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আমিরুল ইসলাম বদু তার ও তার স্বামীর নামের বাড়ি ও মাঠের জমি জোরপুর্বক দখল করে রেখেছে। সেখানে ফসল ফলাতে গেলে বদু তার স্বামী ও তাকে বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছিল।

এরই জের ধরে বৃহস্পতিবার রাত ১২ টার দিকে আমিরুল ইসলাম বদু, তার ছেলে বিপ্লব ও শুভ বাড়িতে হামলা চালায়। আক্তারুজ্জামান মধু বাড়িতে না থাকায় আমবিয়া খাতুন ও তার দুই মেয়ে শাম্মী, শাহানাকে বেধড়ক মারধর করে। এবং দাহ্যজাতীয় পদার্থ গায়ে ছুড়ে দেয় বলে আমবিয়া খাতুন অভিযোগ করেন।

এসময় তার বাড়ির আলমারী ভেঙ্গে নগদ টাকা লুটেরও অভিযোগ করেন তিনি। পরে রাতে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ ছিল। রাতে একটি ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবীসহ ২ আসামি কারাগারে

৩৯ মিনিট আগে
জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবীসহ ২ আসামি কারাগারে

রাজধানীতে ২৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা

৩৯ মিনিট আগে
রাজধানীতে ২৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা

প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

৪ ঘন্টা আগে
প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

৪ ঘন্টা আগে
রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

১১ ঘন্টা আগে
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

১১ ঘন্টা আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

১১ ঘন্টা আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

১৩ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

১৩ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

১৭ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।