লগইন
চুয়াডাঙ্গা সরোজগঞ্জে মুদি দোকান কর্মচারীর হাতে আলমসাধু চালক নিহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১২৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা সরোজগঞ্জে মুদি দোকান কর্মচারীর হাতে আলমসাধু চালক নিহত

ডালিম বিশ্বাস( সরোজগঞ্জ প্রতিনিধি): চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক আলমসাধু চালক খুন হয়েছেন। পাশের দোকানের কর্মচারীর বুঙ্গা ফলার আঘাতে তিনি মারা যান। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত তারিকুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের মইনুদ্দিনের ছেলে।

এ ঘটনার পর একই উপজেলার কিরণগাছি গ্রামের বদর উদ্দিনের ছেলে হামলাকারী যুবক রিফাত হোসেন পালিয়ে গেছে।


প্রত্যক্ষদর্শী সরোজগঞ্জ বাজারের শাহ স্টোরের কর্মচারী আরিফুল ইসলাম জানান, বেলা সাড়ে ৫টার দিকে তারিকুল ইসলাম (২৫) চুয়াডাঙ্গা থেকে তার আলমসাধুতে সরোজগঞ্জ বাজারের গৌতম স্টোরের মালামাল নিয়ে ওই দোকানের কাছে থামেন। এ সময় দোকানের পাশে আলমসাধু রাখা নিয়ে পাশের দোকান শাহ স্টোরের কর্মচারী রিফাত হোসেনের সঙ্গে তর্কবিতর্ক হয়।

এক পর্যায়ে রিফাত হোসেন দোকান থেকে বুঙ্গা (বস্তা ফুটো করে চাল বের করার যন্ত্র) নিয়ে তারিকুলের তলপেটে ঢুকিয়ে দেয়। তারিকুলকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিলে কর্তব্যরত ডা. মাহবুবুর রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, ‘ঘটনার পরপরই হামলাকারী যুবক রিফাত পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৩ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৩ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৭ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৮ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৮ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১১ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১১ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১২ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১২ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।