লগইন
চুয়াডাঙ্গায় নিম্নচাপের প্রভাবে গুড়িগুড়ি বৃষ্টি : ১৪.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ ফেব্রুয়ারি, ২০২২ | ১২:০০ রাত ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় নিম্নচাপের প্রভাবে গুড়িগুড়ি বৃষ্টি : ১৪.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড



অসময়ের গুড়িগুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আকাশ মেঘলা রয়েছে। কয়েক দিন নিম্নচাপের কারণে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১২ ঘন্টায় চুয়াডাঙ্গায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪.৬ মিলিমিটার। সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না। বৃষ্টির কারণে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। শুক্রবার সকাল থেকে চুয়াডাঙ্গায় বৃষ্টি শুরু হয়েছে।

মাঘ মাসের শেষে দিকে নিম্নচাপের কারণে বৃষ্টি অব্যাহত রয়েছে। সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে মানুষ ছাতা নিয়ে প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বের হচ্ছেন। শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ গুলো।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধা থেকে আকাশ মেঘলা ছিল। রাতে ১.৬ মিলিমিটির বৃষ্টিপাত রেকর্ড করা হয়। শুক্রবার সকাল পৌনে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৩ মিলিমিটার। বৃষ্টির কারণে মাঘ মাসের হাড়কাঁপানো শীত জেকে বসেছে। আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে বৃষ্টি। আকাশ মেঘলা থাকবে। মেঘ কেটে গেলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে জেলার উপর দিয়ে। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছামাদুল হক বলেন, নিম্নচাপের কারণে গুড়িগুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। আকাশ আর কয়েক দিন মেঘলা থাকবে। বৃষ্টির পর শৈত্যপ্রবাহ শুরু হবে। তাপমাত্রা হ্রাস পাবে দিনে ও রাতের।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

১০ মিনিট আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

২১ মিনিট আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৩২ মিনিট আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

৩৪ মিনিট আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

১ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

১ ঘন্টা আগে
মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

২ ঘন্টা আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

২ ঘন্টা আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

৩ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।