লগইন
চুয়াডাঙ্গায় এক কিশোরকে পিটিয়ে হত্যা : আটক এক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ জুন, ২০২৩ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গায় এক কিশোরকে পিটিয়ে হত্যা : আটক এক



চুয়াডাঙ্গা সদরে ভ্যান ছিনিয়ে নিয়ে রুবেল নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে। হত্যার সাথে জড়িত প্রধান আসামি সোহাগকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গায় সদর উপজেলার কুতুবপুর মাঠে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

রুবেল (১৪) চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ইয়ামিন শেখের ছেলে ও ভ্যান চালক।

আটক সোহাগ (২০) সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের সেকেন্দার আলির ছেলে।

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন বলেন, ভ্যানচালক রুবেল প্রতিদিনের মত বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন ভাড়ার উদ্দেশ্য। রাতে ভাড়ায় যাওয়ার কথা বলে সোহাগ কৌশলে তাকে কুতুবপুর মাঠে ভেতর খেজুর বাগানে নিয়ে যায়। রুবেলকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে লাশ গামছা ও ঘাস দিয়ে ঢেকে রেখে ভ্যানটি নিয়ে পালিয়ে যান।

সোহাগ ভ্যানটি বিক্রি করতে বাজারে আসলে ক্রেতা বিষয়টি জানতে চাইলে সঠিক উত্তর দিতে না পারায় পালিয়ে যায়। ঘটনাটি জানার পর পুলিশ অভিযুক্তকে বুধবার ভোরে নিজ গ্রাম থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার ঘটনা শিকার করে। নিহতের লাশ দেখিয়ে দেয় হত্যাকারি।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তরে জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এটি একটি দু:খজনক ঘটনা। পুলিশ দ্রুত সময়ে হত্যা রহস্য উদঘাটন করেছে। হত্যার সাথে অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকার ফুটপাত দখলে বার্ষিক ৩ হাজার কোটি টাকার চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

২৫ মিনিট আগে
ঢাকার ফুটপাত দখলে বার্ষিক ৩ হাজার কোটি টাকার চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ৩০ লাখ টাকার ঋণ পেলেন ১৬৮ নারী

২৫ মিনিট আগে
বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ৩০ লাখ টাকার ঋণ পেলেন ১৬৮ নারী

রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

১ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

প্রধানমন্ত্রী

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

২ ঘন্টা আগে
হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

২ ঘন্টা আগে
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

৮ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

১০ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

১০ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

১১ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।