লগইন
চুয়াডাঙ্গার জীবননগরে  লাটাহাম্বারের ধাক্কায় ইজি বাইকের যাত্রী এক বৃদ্ধা নিহত:   শিশুসহ একই পরিবারের  ৫ জন আহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ৩১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গার জীবননগরে লাটাহাম্বারের ধাক্কায় ইজি বাইকের যাত্রী এক বৃদ্ধা নিহত: শিশুসহ একই পরিবারের ৫ জন আহত


চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ শ্যালোইঞ্জিন চালিত যান লাটাহাম্বারের ধাক্কায় ইজিবাইকের যাত্রী মনোয়ারা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ একই পরিবারের ৫ জন। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


গত বুধবার রাত ১০টার দিকে জীবননগর-দত্তনগর সড়কের নারিকেল বাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা খাতুন (৬০)ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার হুসরখালী গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার হুসরখালী গ্রামের গোলাম হোসেনের স্ত্রী মনোয়ারা পরিবারের অসুস্থ্য নাতীনদের নিয়ে চিকিৎসার জন্য রাতে ব্যাটারী চালিত ইজিবাইকযোগে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

চিকিৎসা শেষে রাত ১০টার দিকে ওই ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। এসময় নারিকেল বাগান নামক স্থালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি লাটাহাম্বা নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়।

ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ৫ ফুট গভীর খাদে পড়ে গেলে গোলাম হোসেনের স্ত্রী মনোয়ারা খাতুন (৬০), ইজিবাইক চালক মুকুলের ছেলে তালাস (১৮), জালাল হোসেনের দুই শিশু কন্যা ইলমা (৫) ও তোয়া (২) এবং নাসির উদ্দিনের দুই ছেলে নাজমুল হোসেন (২২) ও নিরব (১৮) মারাত্মকভাবে আহত হন। তাদেরকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারা খাতুনকে মৃত ঘোষণা করেন।


জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, রাতেই স্বজনেরা মনোয়ারা খাতুনের মরদেহ পাশ্ববর্তী মহেশপুর উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে চলে গেছে। আহত সকলে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। দুর্ঘটনা কবলিত লাটাহাম্পারটি চিহ্নিত করে আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানা তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

১ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

১ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৫ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৬ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৬ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

৯ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

৯ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১০ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১০ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।