লগইন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

আলমডাঙ্গায় রেল ষ্টেশনের প্লাটফর্মে ট্রেনের চাপায় এক বৃদ্ধা ভিক্ষুক নিহত হয়েছে। ২২ সেপ্টেম্বর বিকাল বুধবার সাড়ে ৩টার দিকে খুলনা গামী রুপসা ট্রেনে চাপা পড়ে বৃদ্ধ ভিক্ষুক ঘটনাস্থলেই মারা যায়।


প্রত্যক্ষদর্শি ও স্থানীয়রা জানান, অজ্ঞাত পরিচয়ের এক ভিক্ষুক (৭০) নিয়মিত আলমডাঙ্গা রেল ষ্টেশন থেকে বিভিন্ন ট্রেনে ভিক্ষা করে বেড়ায়। মাঝে মাঝে আলমডাঙ্গা ষ্টেশনের প্লাটফর্মেই ঘুমিয়ে থাকে। ২২ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ৩ টার দিকে আলমডাঙ্গা ষ্টেশনের আপ লাইনে প্লাটফর্মে রকেট মেইল ট্রেন এসে দাড়ায়। বৃদ্ধা ভিক্ষুক ডাউন লাইন প্লাটফর্ম থেকে লাইনের উপর নেমে রকেট মেইল ট্রেনে চড়ার জন্য যায় । এসময় খুলনাগামী রুপসা ট্রেন চলে আসে। বৃদ্ধ ভিক্ষুক সরতে না পারায় রুপসা ট্রেনের ধাক্কায় তিনি প্লাটফর্মের নিচে পড়ে যায়। ট্রেন ও প্লাটফর্মের চাপায় বৃদ্ধ ভিক্ষুক ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। স্থানীয় কয়েকজন বলেন বৃদ্ধ ভিক্ষুকের বাড়ি মুন্সিগঞ্জ এলাকায়। আবার কেউ কেই বলেন তার বাড়ি দামুড়হুদা জয়রামপুর এলাকায়। বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।


চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক(এসআই) মাসুদ রানা জানান, মরদেহ সুরতহাল প্রতিবেদন তেরী করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৮ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৯ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৯ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১০ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।