লগইন
চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে অবস্থিত ‌‘হ্যাচ ফ্যাচ’ রেস্টুরেন্ট থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ অক্টোবর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে অবস্থিত ‌‘হ্যাচ ফ্যাচ’ রেস্টুরেন্ট থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে অবস্থিত ‌‘হ্যাচ ফ্যাচ’ রেস্টুরেন্টের দরজা ভেঙে আশীক নামে বাবুর্চির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে তার সহকর্মীরা মরদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশীক (২১) সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের শ্রী জয় কুমারের ছেলে। তিনি গত ছয় মাস ধরে ওই রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করছিলেন এবং রেস্টুরেন্টেই থাকতেন।

পুলিশ জানিয়েছে, তিনি গত ৩ থেকে ৪ বছর আগে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করেন। এরপর মুসলিম মেয়েকে বিয়ে করেছিলেন। তার পরিবার গোপালগঞ্জে থাকেন।

আশিকের সহকর্মী মামুন বলেন, শেষবার সাড়ে ১২টার সময় আশীকের সঙ্গে ফোনে কথা হয়। এরপর বারবার ফোন দিলেও কোনো সাড়া পাইনি। পরে রেস্টুরেন্টে এসে জানালা দিয়ে দেখি, সে ঘরের ভেতর পড়ে আছেন। পরে ঘরের দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুপুর ২টার দিকে আশীককে হাসপাতালে আনা হয় অচেতন অবস্থায়। পরীক্ষা-নিরীক্ষা করে আমরা নিশ্চিত হই, তিনি মারা গেছেন। তবে মৃত্যুটি স্বাভাবিক মনে হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। তার হাতে ব্লেড দিয়ে একাধিক কাটার চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তিনি হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

১ ঘন্টা আগে
পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

২ ঘন্টা আগে
ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

২ ঘন্টা আগে
এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

৩ ঘন্টা আগে
নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

অ্যান্থনি গর্ডন

৩ ঘন্টা আগে
অ্যান্থনি গর্ডন

চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

৬ ঘন্টা আগে
চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

৬ ঘন্টা আগে
সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।