লগইন
চুয়াডাঙ্গায় ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর শুভ উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ১৯২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর শুভ উদ্বোধন

 চুয়াডাঙ্গায় জেলায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা: এএসএম মারুফ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার রোববার সকাল ৯টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । এ সময় প্রধান অতিথি বলেন, সরকার স্বাস্থ্য সেবা মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠাসহ সময়োপযোগী অনেক পদক্ষেপ নিয়েছেন। তিনি স্বাস্থ্য বিভাগীয় কর্মীদের আরো আন্তরিক হয়ে সেবা প্রদান করার আহ্বান জানান। কোনো শিশু যেনো ভিটামিন এ ক্যাপসূল কার্যক্রমের বাইরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে জানান তিনি।


উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক ,সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শামীম কবির। এ সময় আরোও উপস্থিত ছিলেন ডা: আউলিয়ার রহমান, জেলা পরিবার পরিকল্পনা অফিসার দীপক কুমার সাহা , পৌর কাউন্সিলর রেজাউল করিম খোকন, সংরক্ষিত নারী কাউন্সিলর শেফালী খাতুন, টিকাদন সুপারভাইজার আলী হোসেন এবং চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস ও পৌরসভার স্বাস্থ্যকর্মীবৃন্দ।


এবার চুয়াডাঙ্গা জেলায় রোববার ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্তপক্ষ কাল ব্যাপী ভিটামিন‘এ’প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম চলবে।চুয়াডাঙ্গা জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ১৫ হাজার ৮৩২ জনশিশু , ১ থেকে ৫ বছর বয়সের ১ লাখ ২২ হাজার ৮৯৭ জন শিশুকে ভিটামিন‘এ’প্লাসক্যাপসুল খাওয়ানো হবে।এ জেলায় ১ লাখ ৩৮ হাজার ৬৪৯ শিশুকে ভিটামিন‘এ’প্লাস খাওয়ানোর লক্ষ্য মাত্রা নেয়া হয়েছে।

৯০০টি আউট রীচ টিকা দান কেন্দ্রে ১হাজার ৮০০ জন স্বেচ্ছাসেবক, ৫৬৩ জন সরকারি ও বেসরকারি কর্মী ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়জিত থাকবে।তাদেরকে ১১৩জন প্রথম সারির তত্বাবধায়ক তত্বাবধায়ন করবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

৫৫ মিনিট আগে
ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

পোশাক শিল্পে গভীর অনিশ্চয়তা

৫৬ মিনিট আগে
পোশাক শিল্পে গভীর অনিশ্চয়তা

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৭ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৭ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

১১ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

১২ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

১২ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১৫ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১৫ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।