লগইন
চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় ট্রাক চালক গুলিবিদ্ধ : গুলি ও ম্যাগজিনসহ সন্ত্রাসী বাকের আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় ট্রাক চালক গুলিবিদ্ধ : গুলি ও ম্যাগজিনসহ সন্ত্রাসী বাকের আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি :: চুয়াডাঙ্গায় সাচ্চু শেখ (৪০) নামের এক ট্রাকচালক গুলিবিদ্ধ হয়েছেন। পূর্ব বিরোধের জের ধরে দু’যুবক তার ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ সাচ্চু শেখ জেলা শহরের মাঝেরপাড়ার আরিফিন শেখের ছেলে।

শনিবার বিকাল ৪টার দিকে জেলা শহরের বাসটার্মিনাল এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে। ঘটনার এক ঘণ্টার মাথায় ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ মো. বাকের (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক বাকের চুয়াডাঙ্গা বাসটার্মিনাল সংলগ্ন নূরনগর গ্রামের সাহেব ওরফে জাহাঙ্গীরের ছেলে। গুলিবিদ্ধ সাচ্চু শেখ জানান, আমি বেলা ৮টার দিকে চুয়াডাঙ্গা বাসটার্মিনালে ট্রাক থেকে নামি।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, ‘কয়েকদিন থেকে সাচ্চু শেখের সঙ্গে শহরের বাসটার্মিনাল এলাকার কয়েক যুবকের বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সাচ্চুকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় দুই যুবক। পরে ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ বাকের নামের এক সন্ত্রাসী যুবককে আটক করা হয়েছে।’ আটক বাকেরের নামে চুয়াডাঙ্গা সদর থানাসহ কয়েকটি থানায় নারী ও শিশুসহ অস্ত্র আইনে সাতটি মামলা রয়েছে বলে জানান ওসি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন জানান, ‘সাচ্চু শেখের পেটের বামপাশে গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

২ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

২ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৯ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১০ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১০ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১১ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১২ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।