সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনী পৌর নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইলেন মেয়র মাহফুজুর রহমান রিটন
মেহেরপুর প্রতিনিধি। শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড চলামান রাখতে গাংনী পৌরসভায় নৌকা প্রতীক বিজয়ী করতে পৌর নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণ করার সময় আহবান জানান পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।
শনিবার দুপুরে পৌরসভার নির্বাচন উপলক্ষে গাংনী শহরের বিভিন্ন স্থানে পেশার মানুষের সাথে নৌকার পক্ষে গনসংযোগ ও ভোট চাইলেন পৌর মেয়র রিটন। নির্বাচনী প্রচারণার সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা জাকিরুল ইসলাম, গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা যুবলীগ যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হিলন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান অপু, জেলা যুবলীগ সদস্য সাজেদুর রহমান সাজু, ইয়ানুস আলী, রোকনুজ্জামান মতি, শেখ সারাফত।
গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসন, সাবেক ছাত্রনেতা আসাদুল হক, জাহাঙ্গীর চপল ওবায়দুল, তরিকুল সজিব,নাজমুল,হাফিজুর খায়রুল ইনটু রাজ, রুবেলসহ জেলা ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক
৯ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
১ দিন আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার
১ দিন আগে