লগইন
গাংনীর তেরাইল গ্রামে আবারও ফসলের সাথে শত্রুতা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ মে, ২০২১ | ১২:০০ রাত ১৯৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

গাংনীর তেরাইল গ্রামে আবারও ফসলের সাথে শত্রুতা

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরের গাংনীতে আবারও ফসলের সাথে শত্রুতার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা তেরাইল গ্রামে। রাতে তেরাইল গ্রামের আজগর আলীর বিল পাড়ের মাঠে অর্ধশত বাঁশ গাছ উপড়ে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

আজগর আলী জানান, আমি তেরাইল বিল পাড়ের মাঠে আমার নিজ জমিতে মেহেগুনি চারা ও বাঁশ গাছ লাগিয়েছি। গত রবিবার বিকেলে আমি প্রতিদিনের ন্যায় বাঁশ গাছের গোড়াই পানি দিয়ে এসেছি। কিন্তু সোমবার সকালে গিয়ে দেখি রাতের আধারে কে বা কারা ওই বাঁশ গাছ সম্পূর্ণ উপড়ে ফেলে দিয়েছে। এভাবে ফসলের সাথে শত্রুতা করলে আমরা কৃষকরা কিভাবে চাষাবাদ করব।

এ ব্যাপারে মঙ্গলবার গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন আজগার আলী। ডায়েরি নং ৭৫৬। গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, বাঁশ গাছ উপড়ানোর ব্যাপারে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত কয়েক মাসে গাংনীর চরগোয়ালগ্রাম, শুকুরকান্দী, আকুবপুরসহ কয়েকটি মাঠে ফসল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

৫৬ মিনিট আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

৫৬ মিনিট আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

১ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

১ ঘন্টা আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

২ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

৩ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

৩ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।