লগইন
গাংনীতে অ্যাসাইনমেন্ট খাতা জমা না নেওয়ার অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

গাংনীতে অ্যাসাইনমেন্ট খাতা জমা না নেওয়ার অভিযোগ

গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ স্বপনের বিরুদ্ধে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট খাতা জমা না নেওয়ার অভিযোগ উঠেছে। বেতন দিতে না পারায় খাতা জমা নিচ্ছেনা এমন অভিযোগ তুলে এ ঘটনার প্রতিকার চেয়ে বৃহস্পতিবার দুপুর ১ টায় মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশারের কার্যালয়ে এসে শিক্ষার্থীরা অভিযোগ করেছে।

আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র সুমন,জীবন,জাবির,সাহাদ,আরিব ও নবম শ্রেনীর শিক্ষার্থী এ্যানি অভিযোগ করে বলেন,করোনা দূর্যোগের কারনে বেতনের অর্ধেক টাকা নেওয়া অনুরোধ করলেও প্রধান শিক্ষক কর্নপাত করেনি। দাবিকৃত টাকা না দেয়া পর্যন্ত অ্যাসাইনমেন্ট খাতা জমা নেয়া হবেনা মর্মে জানিয়ে দেন। নিরুপায় হয়ে স্যালো ইঞ্জিত চালিত আলগামন যোগে অন্তত ২০ জন শিক্ষার্থী বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার জন্য শিক্ষা অফিসারের কাছে মৌখিক অভিযোগ করেছি।

এদিকে গত ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোন অভিভাবক আর্থিক সংকটে পতিত হন তাহলে তার সন্তানের টিউশন ফি’র বিষয়টি কর্তৃপক্ষ বিচেনায় নেবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর শিক্ষা জীবন যেন কোন কারনে ব্যহত না হয় সে বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে যত্নশীল হতে বলা হয়েছে। আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ স্বপন জানান,১২ মাসের বেতন ১০ মাস করা হয়েছে। শিক্ষা অফিসে কোন শিক্ষার্র্থী যায়নি সব বহিরাগত। মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার জানান,বিষয়টি সমাধান করার জন্য প্রধান শিক্ষককে বলা হয়েছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার সেলিম শাহনেওয়াজ বলেন,শিক্ষার্থীদের বিষয়টি দ্রত সমাধান করার জন্য শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪৮ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪৮ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।