লগইন
কোটচাঁদপুর পৌর নির্বাচনী মাঠ চরম উত্তপ্ত, প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন, পাল্টা পাল্টি অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৮৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কোটচাঁদপুর পৌর নির্বাচনী মাঠ চরম উত্তপ্ত, প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন, পাল্টা পাল্টি অভিযোগ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর নির্বাচনী মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই সন্ত্রাসী কার্যকলাপে ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টি হচ্ছে। এরই মধ্যে হামলা মামলা জখম, প্রচারে বাঁধা, এমনকি ভোট কেন্দ্র পুড়ানোর মত অভিযোগ উঠেছে। আগামী ৩০ জানুয়ারী কোটচাঁদপুর পৌর নির্বাচন। এ নির্বাচনে ৪জন মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন।

এরা হলেন, আওয়ামীলীগের মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, বিএনপি মনোনিত প্রার্থী ধানের শীষ প্রতিকে পৌর বিএনপি’র আহŸায়ক সাবেক মেয়র সালাউদ্দীন বুলবুল সিডল, স্বতন্ত্র প্রার্থী নারকেল গাছ প্রতিকে বর্তমান মেয়র জাহিদুল ইসলাম এবং ভোট কেন্দ্রিক সদ্য বহিষ্কৃত নেতা পৌর আওয়ামীলীগের যুগ্ন আহŸায়ক স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) মোবাইল প্রতিকে শহিদুজ্জামান সেলিম। নৌকা প্রতিকের মেয়র প্রার্থী শাহাজান আলী অভিযোগ করেছেন, শুক্রবার রাত ১২টার দিকে শহরের সলেমানপুর ও রুদ্রপুরে দুটি নির্বাচন অফিস পুড়িয়ে আমার কর্মিদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

তিনি বলেন, আমার বিপক্ষ মেয়র প্রার্থী শহিদুজ্জামান সেলিমের ভাই শাহিন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এ অপকর্ম গুলি করেছে বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। এ বিষয়ে শহিদুজ্জামান সেলিম বলেন, আমার জনপ্রিয়তায় নৌকা প্রতিক প্রার্থী শাহাজান আলী নিশ্চিত পরাজিত হবেন ভেবে আমার ও আমার ভাই শাহিনের বিরুদ্ধে তারা মিথ্যা নাটক সাজিয়েছেন। এতে আমি ভীতু নয়। এদিকে স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ অভিযোগ করেছেন, শনিবার দুপুর আড়াইটার দিকে তার প্রচার মাইক সলেমানপুর গেলে নৌকা প্রতিকের আর্শিবাদ পুষ্ঠ সন্ত্রাসীরা মাইক ভাংচুর ও প্রচারের মেমোরী কার্ড নিয়ে নেয়।

ধানের শীষ প্রার্থী সালাউদ্দীন বুলবুল সিডল অভিযোগ করেন। প্রতি নিয়ত আমার কর্মি বাহিনীকে একের পর এক ধাওয়া করছে এলাকার নাম ধারী সন্ত্রাসীরা বার বার মৌখিক ভাবে সংশ্লিষ্ট কর্তাদের জানিয়েও কাজ হচ্ছে না। আজ শনিবার লিখিভাবে আবার জানালাম। কোটচাঁদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম বলেন- বিষয়টি শুনেছি। তবে অভিযোগ নিয়ে কেউ এখনো আসেনি। এলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এর আগেও হামলা করে কর্মিদের আহত করার ঘটনা ঘটলেও থানায় অফিযোগ করেও কোন ফল পাচ্ছেনা বলে স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করেছেন। সব মিলিয়ে নির্বাচনকে কেন্দ্র করে কোটচাঁদপুর শহরে যে কোন সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষসহ প্রাণহানীর আশংকা করছেন স্থানীয় পর্যবেক্ষক মহল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৩ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৫ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৬ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৭ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৮ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৯ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।