লগইন
কোটচাঁদপুরে পানিতে ডুবে  দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ২৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কোটচাঁদপুরে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে পানিতে ডুবে নিখোঁজের ১৪ ঘন্টা পর পুকুর থেকে জাকারিয়া হোসেন চঞ্চল (১০) ও মিশন হোসেন (১০) নামে দুই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার সাফদাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মুকুল হোসেনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জাকারিয়া হোসেন চঞ্চল কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের ঢালী পাড়ার বাহাদুর আলীর ছেলে ও মিশন কালিগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের ফোরকান আলীর ছেলে। তারা রাজাপুর আল-হেরা হাফেজিয়া মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র।

মাদ্রাসার শিক্ষক আকিমুল ইসলাম জানান, মাদ্রাসার মসজিদ নির্মাণের কাজ করায় বৃহস্পতিবার দুপুরে ছাত্ররা পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে যায়। বেলা ১ টার দিকে গোসল করে ছাত্ররা সবাই মাদ্রসায় ফিরে আসে।

বিকাল ৫ টার দিকে খেলা শেষে জাকারিয়া ও মিশন আবার ওই পুকুরে গোসল করতে যায়। সন্ধার পর মাদ্রাসায় তাদেরকে দেখতে না পেয়ে উপস্থিত ছাত্রদের কাছে তাদের খোঁজ নেওয়া হয়। পরে নিখোঁজের ঘটনা জানিয়ে গ্রামবাসী ও পরিবারের সদস্যদের কে নিয়ে রাত ১ টা পর্যন্ত গ্রামে এবং ওই পুকুরে খুঁজা হয়।

নিখোঁজের ১৪ ঘন্টা পর শুক্রবার সকালে স্থানীয়রা মাদ্রাসা ছাত্র মিশনের মরদেহ পুকুরে ভাসতে দেখে। নিখোঁজ অন্য ছাত্রের মরদেহ না পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। আধা ঘন্টা পর জাকারিয়া হোসেনের মরদেহ পানিতে ভেসে উঠে। পরে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম। পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৩ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৫ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৬ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৭ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৮ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৯ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।