লগইন
কেন্দ্রীয় ছাত্রলীগের পদ পেয়েছেন মেহেরপুরের ছেলে মুকুল ইসলাম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ১৭৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
কেন্দ্রীয় ছাত্রলীগের পদ পেয়েছেন মেহেরপুরের ছেলে মুকুল ইসলাম

মেহেরপুর প্রতিনিধি। কেন্দ্রীয় ছাত্রলীগের উপ পাঠাগার সম্পাদক পদ পেয়েছেন মেহেরপুরের কৃতি সন্তান এম আর মুকুল ইসলাম। সে মেহেরপুর সদর উপজেলা আশরাফপুর গ্রামের উজির বিশ্বাসের ছেলে। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের সাবেক সভাপতি পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি এ পদে দায়িত্ব পাওয়ায় মেহেরপুর জেলা সকল স্তরের মানুষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

দীর্ঘ প্রতিক্ষার পর কেন্দ্রীয় কমিটির শূন্য পদে কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। রোববার সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬৮ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগ ঐতিহ্যবাহী ও দেশের সবচেয়ে বড় সংগঠন। ফলে নেতা নির্বাচনেও অনেক সচেতনতার মধ্য দিয়ে যেতে হয়। এতদিন যাচাইবাছাই করা শেষে কমিটি দেয়া হয়েছে। ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে এই শূণ্যপদগুলো পূরণ করা হয়েছে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কমিটি করতে সকল পদ পূরণ করা হয়েছে। ব্যাপক যাচাইবাছাইয়ের কারণে আগেই সবগুলো পূরণ করা যায়নি। তবে ছাত্রলীগের প্রধান দিক নির্দেশক দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো কমিটি পূর্ণ করা হয়েছে। তিনি বলেন, পূর্ণাঙ্গ কমিটি সামনে ছাত্রলীগকে আরও গতিশীল করবে। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করবে। এ সময় সংগঠন পরিচালনায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

৪১ মিনিট আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

৪১ মিনিট আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

১ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

১ ঘন্টা আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

২ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

৩ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

৩ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।