লগইন
কুষ্টিয়ার পোড়াদহে যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ২১৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
কুষ্টিয়ার পোড়াদহে যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

কুষ্টিয়ার পোড়াদহে যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে খুলনা-ঢাকা, খুলনা-রাজশাহী ও গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এতে হতাহাতের কোন ঘটনা ঘটেনি।

২৪ মার্চ বুধবার সন্ধ্যা ৬ টার দিকে গোপালগঞ্জের গোবরা যাওয়ার পথে পোড়াদহ জংশনের অদূরে ট্রেনের পিছনের একটি বগি লাইনচ্যুত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি। দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে দুর্ঘটনার কারন অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ জংশনে পৌঁছার পর গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে পোড়াদহ স্টেশনের সন্নিকটে ৩শ’ গজ দুরে ট্রেনের পিছনের একটি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার পর খুলনার সাথে ঢাকা ও রাজশাহীসহ গোপালগঞ্জে রুটে ট্রেন চলাচল সম্পূর্ন বন্ধ হয়ে গেছে। এই দুর্ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন ও বানিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে ক্ষয়-ক্ষতি নিরুপনসহ দুর্ঘটনার কারণ উদঘাটন করে যথাশীঘ্র সম্ভব প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা দেয়া হয়।

রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী বিরবল মন্ডল সত্যতা স্বীকার করে জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার ও ক্ষতিগ্রস্থ লাইন মেরামত করতে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। যথাশীঘ্র সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক হবে।।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২৩ মিনিট আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২৩ মিনিট আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

১ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

১ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৩ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৩ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৪ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৫ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।