সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুষ্টিয়ায় স্ত্রীর উপর অভিমান করে বিষপানে বৃদ্ধের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরে নিজ গৃহে কিটনাশক (বিষ) পানে করীম সর্দ্দার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত করীম সর্দ্দার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের মৃত সমসের আলীর ছেলে। এলাকাবাসী জানান, পারিবারিক কলোহের জের ধরে স্ত্রীর উপর অভিমান করে শনিবার সন্ধ্যায় স্ত্রীর সামনেই জমিতে দেয়া কিটনাশক (বিষ) পান করেন। পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। রবিবার দুপুরে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ
৭ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা
১৩ ঘন্টা আগে
সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার
২ দিন আগে