লগইন
কুষ্টিয়ার মিরপুরে  ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ১৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান

কুষ্টিয়ার মিরপুরে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে “ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড”-এর উদ্যোগে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

এতে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগের আইনবিয়ষক সম্পাদক ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

এসময় তিনি বলেন, অর্থের অভাবে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের যাতে লেখাপড়ায় কোন সমস্যা না হয় এজন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আমাদের সর্বপ্রথম মানুষ হতে হবে। সততা ও নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কঠোর পরিশ্রম করতে হবে। বড় চাকরি কিংবা বড় মানুষ হলে হবে না, বড় মনের মানুষ হতে হবে। আমাদের দেশের জন্য কাজ করতে হবে। দেশের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম টিপু সুলতান, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, দিশা সংস্থার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আব্দুর রশিদ বকুল, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক রবি, খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আশকর আলী, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন বিশ্বাস, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর নাজমুল হুদা, আলহাজ বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তির আহবায়ক আমিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান নারগীস আহম্মেদ।

এসময় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় “আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষা বৃত্তি” নামে প্রতি বছরের ন্যায় এবারো ৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১০ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১০ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।