লগইন
কালীগঞ্জে শাহিন হত্যাকান্ডের মূল অভিযুক্ত  ঠাকুরগাঁও থেকে আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ জুন, ২০২১ | ০৬:০০ বিকাল ৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কালীগঞ্জে শাহিন হত্যাকান্ডের মূল অভিযুক্ত ঠাকুরগাঁও থেকে আটক


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জে লেদ মিস্ত্রী শাহিন হত্যাকাÐের মূল অভিযুক্ত জসিম উদ্দিন বাবু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলা থেকে তাকে গ্রেফতার করে।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক হত্যাকান্ডে ব্যবহৃত খুর, রশি ও নিহতের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, গত ৫ জুন রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের লেদমিস্ত্রি শাহিন হোসেন বাড়ি ফেরার পথে খুন হয়। পরদিন সকালে পুলিশ ওই গ্রামের পালপাড়ার একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে।

এরপর ওইদিন রাতেই অভিযান চালিয়ে হত্যাকাÐে জড়িত সন্দেহে আটক হয় ওই গ্রামের বাবুল হোসেন নামে এক যুবক। তারই স্বীকারোক্তিতে পুলিশ মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে ঘটনার এক সপ্তাহ পর হত্যাকাÐের মূল হোতা একই গ্রামের বাবুকে রবিবার ভোরে আটক করেছে।

এরপর পুলিশ বাবুকে নিয়ে হত্যাকাÐে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে জন্য বিকালে ওই গ্রামে যায়।
সেখানে গিয়ে একটি মেহগনি গাছের নিচে পুতে রাখা খুর, রশি ও মোবাইল উদ্ধার করে। পুলিশ আরো জানায়, হত্যাকাÐের ঘটনায় থানাতে দু’জনের নামে একটি হত্যা মামলা হয়েছে। হত্যাকাÐের মুল মোটিভ উদঘাটনে আটককৃতদের আরও জিজ্ঞাসাবাদ চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

৫০ শতাংশ কর্মীকে 'ওয়ার্ক ফ্রম হোম', জারি হলো কড়া বিধি

৬ মিনিট আগে
৫০ শতাংশ কর্মীকে 'ওয়ার্ক ফ্রম হোম', জারি হলো কড়া বিধি

আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

৬ মিনিট আগে
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও তার পরিবারের বিচারিক শুনানি ২৩ নভেম্বর পুনর্নির্ধারণ

১ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও তার পরিবারের বিচারিক শুনানি ২৩ নভেম্বর পুনর্নির্ধারণ

৪ নভেম্বর থেকে সারাদেশে ৩ দিন গ্যাস সরবরাহে ঘাটতির আশঙ্কা

১ ঘন্টা আগে
৪ নভেম্বর থেকে সারাদেশে ৩ দিন গ্যাস সরবরাহে ঘাটতির আশঙ্কা

দক্ষতা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ

৩ ঘন্টা আগে
দক্ষতা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ

অবৈধ কোমর-বাঁধ অপসারণ ও ধ্বংস

৩ ঘন্টা আগে
অবৈধ কোমর-বাঁধ অপসারণ ও ধ্বংস

১১ দলীয় জোটের ‘লংমার্চ’ আসলে ‘গাড়িমার্চ’

৪ ঘন্টা আগে
১১ দলীয় জোটের ‘লংমার্চ’ আসলে ‘গাড়িমার্চ’

মেহেরপুরের বাজারে শীতকালীন সবজির দাম কমায় স্বস্তি, বিক্রি কমায় ব্যবসায়ীদের দুশ্চিন্তা

৪ ঘন্টা আগে
মেহেরপুরের বাজারে শীতকালীন সবজির দাম কমায় স্বস্তি, বিক্রি কমায় ব্যবসায়ীদের দুশ্চিন্তা

৩০ অক্টোবর ২০২৬-এর দৈনিক ই-পেপার সংস্করণ

৫ ঘন্টা আগে
৩০ অক্টোবর ২০২৬-এর দৈনিক ই-পেপার সংস্করণ

একই ছাদের নিচে মিলবে জাপানি গাড়ির বিপুল সমাহার

৫ ঘন্টা আগে
একই ছাদের নিচে মিলবে জাপানি গাড়ির বিপুল সমাহার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।