লগইন
কালীগঞ্জে প্রতিপক্ষকে হটাতে ফাঁকা গুলি বর্ষণ ও বাড়ি ভাংচুর
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১০১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কালীগঞ্জে প্রতিপক্ষকে হটাতে ফাঁকা গুলি বর্ষণ ও বাড়ি ভাংচুর


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছালাভরা এলাকায় গভীর নলকুপের পানি ভাটায় প্রবেশ করে ইট ভিজে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষকে হটাতে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ ও বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার ভাটা মালিক আব্দুল মতিন বিশ্বাসের ছেলে ইমদাদুল হক সোহাগ উপজেলার দূর্গাপুর গ্রামে ভাটায় এসে ১ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এবং প্রতিপক্ষের বাড়ির আসবাবপত্র ভাংচুর করে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ধানের বীজতলায় পানি দেওয়ার সময় গভীর নলক‚পের পানি ইদুঁরের গর্ত দিয়ে ভাটায় প্রবেশ করে ইট ভিজে যায়।

এ বিষয় নিয়ে ভাটা মালিক আব্দুল মতিন বিশ্বাস ও হোসেন আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর তারা হোসেন আলীর ছেলে রবিউল ইসলাম বাবুকে মারধর করে। এর এক পর্যায়ে ভাটা মালিকের ছেলে ইমদাদুল হক সোহাগ ঘটনাস্থলে এসে এক রাউন্ড ফাঁকা গুলি করে এবং ভাটার পাশে হোসেন আলীর বাড়িতে প্রবেশ করে ঘরের জিনিসপত্র ভাংচুর করে। হোসেন আলীর শ্যালক সেলিম উদ্দিন ওলি জানান, ইদুঁরের গর্ত দিয়ে ভাটায় পানি প্রবেশ নিয়ে ভাটার ম্যানেজার রহিম হোসেনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউল ইসলাম বাবুকে মারধর করে। ভাটার মালিক আব্দুল মতিন বিশ্বাস (পাতা মিয়া) ও পুলিশ এসে দুলাভাই হোসেন আলীকে ডেকে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এ সময় ভাটা মালিকের ছেলে ইমদাদুল হক সোহাগ এসে গুলি করে।

২০/২৫ জনের একটি দল নিয়ে বাড়িতে প্রবেশ করে দুলাভাই ও বোনকে মারধর করে ও টিভি, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এ ব্যাপারে ভাটার মালিকের ছেলে ইমদাদুল হক সোহাগ মুঠোফোনে জানান, তার বাবাকে মারধর করে পাঞ্জাবী ছিড়ে দিয়েছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমার লাইসেন্সকৃত শটগান দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি করি। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। স্থানীয়রা বলছে, ভাটার মালিকের ছেলে এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব। ভাটার মালিকের ছেলে ইমদাদুল হক সোহাগের একটি লাইসেন্স করা অস্ত্র আছে। তবে আইনজ্ঞরা বলছেন গুলি বর্ষনের ঘটনা ঘটলে কারো অভিযোগের উপর পুলিশ ভরসা না করে তদন্ত করে ব্যবস্থা নিতে পারে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৩ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৪ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৫ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

৭ ঘন্টা আগে
উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।