লগইন
কালীগঞ্জে আ.লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ১২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কালীগঞ্জে আ.লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় কালীগঞ্জ উপজেলার কোলা বাজারে ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়। অসংখ্য নারী-পুরুষের হাতে ফেস্টুনে লেখা লম্পট ও চরিত্রহীন মনোয়ার হোসেন বাদশা’র মনোনয়নপত্র বাতিল চাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তারেক মোল্লা, আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, সাবুর আলী, রবিউল ইসলাম সবুজ, জন প্রতিনিধি তিথি রানীসহ অন্যান্যরা। বক্তারা বলেন, ৩য় ধাপের ইউপি নির্বাচনে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নে নারী কেলেংকারী, অনিয়ম ও দুর্নিতীর দায়ে অভিযুক্ত মনোয়ার হোসেন বাদশাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে ক্ষুন্ন হচ্ছে আওয়ামী লীগের ভাবমুর্তি। তাই মনোনয়ন পরিবর্তন করে বর্তমান চেয়ারম্যান আয়ুব হোসেনকে দেওয়ার দাবি জানান তারা।

পরে সেখানে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। উল্লেখ্য, মনোয়ার হোসেন বাদশা ২৮ নভেম্বর ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩১ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩২ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।