লগইন
কালীগঞ্জের নরেন্দ্রপুর মাইটিভি সড়কে জমে উঠেছে ‘কৃষি বাজার’
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ২২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কালীগঞ্জের নরেন্দ্রপুর মাইটিভি সড়কে জমে উঠেছে ‘কৃষি বাজার’


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ কৃষকের উৎপাদিত ফসলের সমাহার নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর মাইটিভি সড়কে জমে উঠেছে কৃষি বাজার। প্রথম দিনেই বেশ ভীড় লক্ষ্য করা গেছে বাজারটিতে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ছোট ছোট দোকান নিয়ে নিজেদের উৎপাদিত ফসল নিয়ে বসে আছে কৃষকেরা। কৃষকেরা ন্যায্য মূল্যে তাদের ক্ষেতে উৎপাদিত ফসল জনসাধারণের মাঝে বিক্রি করেছে।

প্রথম এই সাপ্তাহিক হাট নিয়ে এলাকার মানুষের মাঝে উৎসব লক্ষ্য করা গেছে। বিভিন্ন ফসলের পসড়া সাজিয়ে কৃষকেরা তাদের পণ্য বিক্রি করেছে। শহরের পার্শ্ববর্তী হওয়ায় এই হাটে অনেকেই বাজার করতে আসছেন।

জানা গেছে, সপ্তাহে প্রতি বুধবার এই সাপ্তাহিক হাট অনুষ্ঠিত হবে। এছাড়াও এই হাটে কোন প্রকার খাজনা নেওয়া হয় না। ৪নং নিয়ামতপুর ইউনিয়নের সকল গ্রামের কৃষকেরা এই হাটে তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে আসছেন। বিভিন্ন প্রকার সবজি ছাড়াও মাছ, মাংসও বিক্রি হচ্ছে এই হাটে।

ইনদাদুল হক নামের এক কৃষক জানান, ক্ষেত থেকে সবজি নিয়ে এই হাটে বিক্রি করছি। প্রথম দিনে বিক্রিও অনেক ভালো হয়েছে। আশানুরূপ সাড়া পেয়েছি। বাজারে নিয়ে যেতে যে খরচ হয় সেটা আর হয়নি।

রেজাউল ইসলাম নামের আরেক কৃষক জানান, নিজের জমির উৎপাদিত ঝাল নিয়ে এই হাটে এসেছিলাম। বাজারের দাম থেকে ২০ টাকা কম মূল্যে ঝাল বিক্রি করেছি। এই হাটে ঝাল নিয়ে আসার সাথে সাথেই ফুরিয়ে যায়।

নরেন্দ্রপুর মাইটিভি সড়কের সাপ্তাহিক এই হাটের পৃষ্ঠপোষক মিঠু মালিথা জানান, এই হাটে সরাসরি ক্ষেত থেকে এনে কৃষকেরা সবজি বিক্রি করবেন। বাজারের মূল্য থেকে এখানে কম দামে বিভিন্ন সবজি বিক্রি হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

১ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

১ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৫ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৬ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৬ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

৯ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

৯ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১০ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১০ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।