লগইন
ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্যই আবারও নৌকা জয়লাভ করেছে এমপি ছেলুন জোয়ার্দ্দার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ জানুয়ারী, ২০২৪ | ০৬:০০ বিকাল ৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্যই আবারও নৌকা জয়লাভ করেছে এমপি ছেলুন জোয়ার্দ্দার

দ্বাদশ সংসদ নির্বাচনে ৪র্থ বারের মত নির্বাচিত হয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভা করেছেন। চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহনের পর প্রথম আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। দলীয় নেতাকর্মীদের সাথে আলাপ চারিতার এক পর্যায়ে তিনি নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মির ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্যই নৌকা প্রতিক আবারও জয় লাভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠণ করেছে। তিনি বলেন, এই এলাকার অসমাপ্ত কাজগুলো দ্রæত সমাপ্ত করা হবে। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলার মানুষ শান্তি প্রিয়। তারা শান্তিতে বসবাস করে আসছেন। তিনি বলেন, আওয়ামীলীগের বিগত ১৫ বছরে কেউ বলতে পারবেন না কারো বাড়িতে বা বাজার ঘাটে চাঁদাবাজি হয়েছে। বিএনপি আমলে শুনতাম দোকানে গিয়ে মালামাল কিনে টাকা দিত না বিএনপির লোকজন। আওয়ামীলীগ আমলে চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় কোন চাঁদাবাজি হয়নি।


গত ৭ তারিখের নির্বাচনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি উপস্থিত নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, আপনারা আওয়ামীলীগের অনেক নেতাকর্মিকে চিনতে পারেননি। আমি চিনেছি। সবখানেই বেঈমান থাকবে। একটা কথা মনে রাখবেন, কোন বেঈমানকে ঘাড়ে নিয়ে বাড়িতে তুলবেন না।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌর সভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ্জামান লিটু বিশ্বাস, সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাবেক নির্বানি সদস্য শাহ আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, সাবেক উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম অপু মোল্লা, রিপন হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুর রহমান পিন্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল,ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, মাহমুদুল হাসান চঞ্চল, শেখ আশাদুল হক মিকা,এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল, মোজাহিদুর রহমান লোটাস, তাফসির আহমেদ মল্লিক লাল, মোকলেছুর রহমান শিলন।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন বাবলু, মোস্তাফিজুর রহমান রুন্নু, উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক, আলমডাঙ্গা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিন, বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাহাবুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদিন, হাসানুজ্জামান হান্নান, আব্দুল হান্নান মাস্টার, রাহাব, বীর মুক্তিযোদ্ধা দিদার, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু,আব্দুর রাজ্জাক, মকবুল, শহিদুল হক লাল্টু, বিল্লাল গণি, মিজানুর রহমান জমির, রুবেল আহমেদ, ডা: ডেভিট, জিনারুল ইসলাম বিশ্বাস, নান্নু, সোহাগ, জাহাঙ্গীর মেম্বার, , পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে সোনা উল্লাহ, কামাল হোসেন, মাহবুব আলম, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, দ্বিনেশ কুমার, জাহাঙ্গীর আলম, আক্তারুজ্জামান, দেলোয়ার মোল্লা, সিরাজুল, লাভলু, মোল্লা দেলোয়ার, আওয়ামীলীগ নেতা নূর নবী হিরক, উপজেলার যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহিন রেজা শাহিন, পৌর যুবলীগের আহবায়ক আসাদুল হক ডিটু, যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য মনিরুজ্জামান হিটু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পরিষদের উপজেলা সভাপতি নেছার আহমেদ প্রিন্স, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, যুবলীগ নেতা সৈকত খান, বুলবুল, পাপন রহমান, রাকিব আহমেদ রকি, আসিফ ইকবাল অটাল, শুভ, নুর আলম, মিরাজুল ইসলাম রঞ্জু, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব, মশিউর রহমান প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

৩ ঘন্টা আগে
আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

৩ ঘন্টা আগে
উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

৭ ঘন্টা আগে
পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

৮ ঘন্টা আগে
ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

৮ ঘন্টা আগে
এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

৯ ঘন্টা আগে
নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

অ্যান্থনি গর্ডন

৯ ঘন্টা আগে
অ্যান্থনি গর্ডন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।