লগইন
ইটের আঘাতে রক্তাক্ত হলেন  মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ও ক্যাশিয়ার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
ইটের আঘাতে রক্তাক্ত হলেন মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ও ক্যাশিয়ার

আলমডাঙ্গার লক্ষ্মীপুর জামে মসজিদের  বর্তমান কমিটির সভাপতি, সেক্রেটারি ও ক্যাশিয়ারকে ইটপাটকেল ছুঁড়ে রক্তাক্ত আহত করা হয়েছে। সাবেক সভাপতি বর্তমান কমিটির সভাপতি হতে না পারায় তিনি ক্ষুদ্ধ হয়ে ২ ছেলেকে সঙ্গে নিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ৪ সেপ্টেম্বর জুম্মার নামাজের আগে মসজিদের মুসল্লিদের  কন্ঠভোটে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়। 

মসজিদ কমিটির সাবেক সভাপতি ছিলেন লক্ষ্মীপুর গ্রামের লালন মন্ডল। তিনি বর্তমান কমিটির সভাপতি মনোনিত হতে পারেননি।  রাগে ক্ষোভে তিনি মসজিদ থেকে বের হয়ে যান। পরে নিজের দুই ছেলে পলাশ ও  পান্নাকে সঙ্গে নিয়ে মসজিদ চত্বরে ফিরে আসেন। এসেই মসজিদের ভেতরে অবস্থানরত বর্তমান কমিটির সভাপতি ওমর আলী মালিথা, সেক্রেটারি আব্দুল মজিদ ও ক্যাশিয়ার মারফত আলীকে ইটপাটকেল ছুঁড়ে রক্তাক্ত জখম করেন। সে সময় উপস্থিত অন্য মুসল্লিরা আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ নিয়ে গ্রামে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ৫ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে আবারও গ্রামে উত্তেজনার সৃষ্টি হয়। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

লক্ষ্মীপুর জামে মসজিদের মুয়াজ্জিন শামসুল ইসলাম জানান, মসজিদের কোন উন্নয়ন হচ্ছে না। যা সহযোগিতা পাওয়া যায় সবই সভাপতির পকেটে যায়। সে কারণে গ্রামের মুসল্লিরা আগের কমিটি বিলুপ্ত  করে দেয়। গত শুত্রবার নতুন কমিটি গঠন করা হলে তাতে বাঁধ সাধেন সাবেক সভাপতি ও তার চাচাতো ভাই।  নির্বাচিত হতে না পেরে তারা মসজিদ থেকে বের হয়ে যান। পরে সাবেক সভাপতি তার ছেলেদের সাথে নিয়ে মুসল্লিদের উপর হামলা চালায়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান,  এ সংবাদ পাওয়ার পর তিনি নিজে ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বর্তমানে উভয় পক্ষ শান্ত।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৩ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৩ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৭ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৮ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৮ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১১ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১১ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১২ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১২ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।