লগইন
আল্লামা শফী আর নেই
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আল্লামা শফী আর নেই

দেশের প্রবীণ আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

শুক্রবার বিকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। সন্ধ্যায় গেন্ডারিয়া আসগর আলী হাসপাতালে ভর্তি করা হলে ৬টা ২০ মিনিটে সেখানেই তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ১০৩ বছর।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর বৃহস্পতিবার মধ্যরাতে হাটহাজারী মাদ্রাসা থেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয় তাকে। পরে হাসপাতালের তৃতীয় তলার আইসিইউর ৮ নম্বর বেডে ভর্তি করা হয় হেফাজতের আমিরকে।

এর আগে ছাত্র বিক্ষোভের মুখে গতকাল রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান হেফাজতের আমির। রাতে মাদ্রাসার মজলিসে শূরার বৈঠকে আল্লামা শফী তার এ সিদ্ধান্তের কথা জানান। তবে তাকে সদরুল মুহতামিম বা উপদেষ্টা হিসেবে রাখা হয়।

আল্লামা শাহ আহমদ শফী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও আমির ছিলেন। তিনি একইসঙ্গে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এবং আল হাইয়াতুল উলয়া লিলজামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান ছিলেন। দীর্ঘকাল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। দেশের সর্বজন শ্রদ্ধেয় শীর্ষ আলেম হিসেবে বিবেচিত হতেন। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদের যে স্বীকৃতি সেটা তার হাত ধরেই আসে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৫৩ মিনিট আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৫৩ মিনিট আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের হস্তান্তর, এখনো নিখোঁজ একজন

১ ঘন্টা আগে
ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের হস্তান্তর, এখনো নিখোঁজ একজন

প্রধানমন্ত্রী

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

২ ঘন্টা আগে
জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

২ ঘন্টা আগে
দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।