সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা হাটবোয়ালিয়ার প্রবীণ ব্যক্তিত্ব মোহাম্মদ আলী মন্ডল আর নেই
হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা হাটবোয়ালিয়ার প্রবীণ ব্যক্তিত্ব মোহাম্মদ আলী মন্ডল আর নেই( ইন্নালিল্লাহি…………রাজিউন)। ২৯ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে বিকাল ৪টার সময় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৫ বছর।
জানাগেছে, উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মৃত মকবুল আলী মন্ডলের ছেলে মোহাম্মদ আলী মন্ডল। দীর্ঘদিন ধরে বার্ধখ্যজনিত কারণে নানা রোগে ভুগছিলেন। তিনি ২৯ সেপ্টেম্বর বিকাল ৪টার সময় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার মৃত্যু খবর গ্রামসহ অত্র এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে মেয়ে নাতী নাতনী আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি যতদিন ছিলেন গ্রামের বিচারকার্য সততা ও নিষ্ঠার সাথে পালন করে গেছেন। তার মৃত্যুতে গ্রামবাসীসহ এলাকার সুধী সমাজ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া কামনা করেন। রাত ৯টায় জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমের বড় ছেলে আসমান হাকিম পিতার আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
৯ ঘন্টা আগে
রাসেল মিয়া
১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১১ ঘন্টা আগে