লগইন
আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আর্থিক অনিয়মের (মাউশি)“র বিভাগীয় তদন্ত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ আগস্ট, ২০২২ | ০৬:০০ বিকাল ২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আর্থিক অনিয়মের (মাউশি)“র বিভাগীয় তদন্ত

আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের (মাউশি)“র বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ১৪ আগস্ট রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মাউশির খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক এ.এস.এম আব্দুল খালেক নিজে উপস্থিত থেকে তদন্তের নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী।


তদন্ত কর্মকর্তা এএসএম আব্দুল খালেক বিদ্যালয়ের দু থেকে তিন জন করে সহকারী শিক্ষককে ডেকে তাদের হাতে কাগজ ও কলম ধরিয়ে দেন। এরপর আর্থিক অনিয়ম বিষয়ক নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর কাগজে লিখতে বলেন। সবশেষে প্রধান শিক্ষক ও অফিস সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এভাবে সন্ধ্যা গড়িয়ে গেলেও প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান ও অফিস সহকারী সিরাজুল ইসলামের বিরুদ্ধে ওঠা মোটা অংকের আর্থিক দূর্নীতি খুঁজে বের করার চেষ্টা করেন তদন্তকারীরা।


তদন্ত কর্মকর্তা এএসএম আব্দুল খালেক প্রত্যেক শিক্ষকের কাছে আলাদা আলাদাভাবে জানতে চান, স্কুলের দোকান ভাড়া, শহীদ মিনারের মাঠের মাইক্রো মালিক ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইট মডেল স্কুলের কাছে ছেড়ে দিয়ে কত টাকা নেওয়া হয়। এ-টিম মাঠ ও বি-টিম মাঠ সংকুচিত হয়ে পড়ারও কারণ। এ ছাড়া গত ২০১৩ সালে বিশেষভাবে চারজন শিক্ষক কীভাবে নিয়োগ পেয়েছেন সেই প্রশ্ন ঘুরেফিরে করা হয়।


বিদ্যালয়টি সরকারীকরণ ঘোষণার পর প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান সরকারি দপ্তরে টাকা লাগবে বলে শিক্ষকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ উঠে। কোন দপ্তরেই টাকা লাগেনি এই সত্য জানাজানি হলে শিক্ষকদের রোষানলে পড়েন প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান। পরে তিনি তিন লক্ষ টাকা ফেরৎ দিলেও শেষ রক্ষা হয়নি। মোটা অংকের আর্থিক দুর্নীতির তদন্ত শুরু হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

২ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

২ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৩ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

৪ ঘন্টা আগে
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

৪ ঘন্টা আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

১২ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

১৩ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

১৩ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

১৪ ঘন্টা আগে
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৪ ঘন্টা আগে
৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।