লগইন
আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ জুলাই, ২০২২ | ০৬:০০ বিকাল ২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পর এবার অর্থ আত্মসাতের অভিযোগে শিক্ষকদের রোষানলে পড়েছেন আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান। ক্ষোভে ফেটে পড়া শিক্ষকদের সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে তিনি নগদ তিন লক্ষ টাকা দিয়ে আপাতত পার পেলেও শিক্ষকরা বলছেন প্রায় ৩১ লক্ষ টাকা প্রধান শিক্ষক আত্মসাৎ করেছেন। সম্প্রতি আলমডাঙ্গার সন্তান এক সচিব 'স্কুল সরকারিকরণে কোন দপ্তরে টাকা লাগেনি বলে জানিয়ে দিলে প্রধান শিক্ষকের অর্থ আত্মসাতের ঘটনা সামনে চলে আসে।


সংশ্লিষ্টদের অভিযোগে জানা গেছে, পাইলট মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ ঘোষিত হওয়ার পরপর প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান বিভিন্ন দপ্তরে টাকা দেওয়ার নাম করে সহকারী শিক্ষকদের কাছ থেকে ৯ লক্ষ টাকা তোলেন। কিন্ত সম্প্রতি এক সচিব আলমডাঙ্গায় নিজ বাড়িতে বেড়াতে এলে শিক্ষকরা তাঁর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তিনি শিক্ষকদের জানান, স্কুল সরকারিকরণে কোন দপ্তরে টাকা দিতে হয়নি। এতেই প্রধান শিক্ষকের টাকা উত্তোলনের পুরানো কাসুন্দি ভেসে ওঠে।

গত ৩০ জুলাই শনিবার শিক্ষকরা একত্রিত হয়ে প্রধান শিক্ষকের ওপর চড়াও হন। তারা বিভিন্ন দপ্তরে টাকা দেওয়ার নাম করে নেওয়া তাদের ৯ লক্ষ টাকা প্রধান শিক্ষকের কাছে ফেরৎ চান। জোটবদ্ধ শিক্ষকদের রোষানলে পড়ে এক নেতার মধ্যস্থতায় প্রধান শিক্ষক রবিউল ইষলাম খান নগদ তিন লক্ষ টাকা ফেরৎ দিয়ে আপাতত মুক্তি পান। তবে শিক্ষকরা বলছেন, করোনাকালীন দুই বছর স্কুল বন্ধ থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ও পরীক্ষা বাবদ প্রায় ২৪ লক্ষ টাকা কালেকশন করেছেন প্রধান শিক্ষক। গত দুই বছরে এছাড়া প্রতি মাসে স্কুলের দোকান ভাড়া ৩৭ হাজার টাকারও কোন হদিস নেই দাবি করে শিক্ষকরা এসব টাকারও হিসাব চান।
সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অর্থ আত্মসাতের উদ্ভুত ঘটনা শহরজুড়ে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। আলমডাঙ্গার ঐতিহ্যবাহি এই শিক্ষা প্রতিষ্ঠানের দূর্নীতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তারা এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।


ওই বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষক সিদ্দিক জানান, বিদ্যালয়ে অনেক গরীবের সন্তান পড়ে। তাদের কষ্টের টাকা একজন নয়ছয় করবেন, এটা মেনে নেওয়া যায় না। আমরা সকল শিক্ষক এর প্রতিবাদ করেছি। আমরা চায়, আর্থিকসহ সকল ক্ষেত্রে বিদ্যালয়ে শৃঙ্খলা ফিরে আসুক।


এদিকে, প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান তার বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগের অধিকাংশ অতিরঞ্জিত বলে দাবি করেছেন। তিনি বলেছেন, স্কুল সংক্রান্ত কাজ ও আর্থিক লেনদেন সহকারী শিক্ষকরা করেন। তার কাগজপত্র আছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

১ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

২ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৩ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

৩ ঘন্টা আগে
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

৪ ঘন্টা আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

১২ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

১২ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

১৩ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

১৩ ঘন্টা আগে
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৩ ঘন্টা আগে
৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।