লগইন
আলমডাঙ্গা সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ প্রয়াত আব্দুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর সোমবার বিকেল ৫ টায় আলমডাঙ্গা সরকারি কলেজের হলরুমে এ সমরসভার আয়োজন করা হয়।


সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুর রহমান সড়ক সংরক্ষণ কমিটির আহবায়ক ফাহমিদুর রহমান মুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবীদ গোলাম ছরোয়ার মিঠু।


প্রধান অতিথি বলেন, অধ্যক্ষ আব্দুর রহমান ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠা ও একজন আদর্শ শিক্ষক। তিনি নিজেই ছিলেন এক মহান প্রতিষ্ঠান। তাঁর পুরো চাকরি জীবন আমাদের সামনে দীপশিখার মত দেদীপ্যমান। তাঁর জীবনযাপন,কর্ম ও আদর্শ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এক কিংবদন্তীতুল্য জনপ্রিয় ও শ্রদ্ধার অবিমিশ্র আকাশগঙ্গা ছিলেন তিনি। এমন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিতে পরিণত হতে হলে পরম সাধনা প্রয়োজন। তিনি ছিলেন কষ্টিপাথরের মত মহামূল্যবান, সুফি সাধক। প্রত্যেকটা শিক্ষকের উচিত আব্দুর রহমান স্যারের আদর্শ অনুসরণ করা।


অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত আব্দুর রহমান ছেলে প্রভাষক খন্দকার রিয়াজুল হক স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাষক তাপস রশিদ, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম শফি, আলমডাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রহমান মুকুল, সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামিম রেজা।


হাসিবুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব গোলাম মোক্তাদির বিদ্যুত,আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গিয়াস উদ্দিন, সরকারি কলেজের প্রদর্শক রাজিউজ্জামান রাজ, সবুজ আহমেদ, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক একরামুল হক মিলন, সরকারি ভিজে হাইস্কুলের শিক্ষক শেখ আহসান হাবিব প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৪ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৪ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৮ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৯ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৯ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১২ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১২ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৩ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৩ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।