লগইন
আলমডাঙ্গা বেলগাছি গ্রামের চিহ্নিত সেই বোমা কালামকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা বেলগাছি গ্রামের চিহ্নিত সেই বোমা কালামকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

আলমডাঙ্গা বেলগাছি গ্রামের বোমা ও অস্ত্রসহ একাধিক মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী বোমা কালামকে ভ্রাম্যমান আদালতে ৬মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। গতকাল শনিবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নির্বাহী ম্যাজিষ্ট্রেড হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


জানাগেছে, উপজেলার বেলগাছি গ্রামের সাহেব মালিথার ছেলে আবু কালাম ওরফে বোমা কামালা(৩৫) বোমা ও অস্ত্রসহ একাধিক মামলার আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী । ইতোপূর্বে বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। বোমা কালামের বিরুদ্ধে হত্যা,ডাকাতি, অপহরণ, বোমা হামলাসহ ৮/৯টি মামলা রয়েছে।

২০১৭ সালে ১০ আগস্ট রাত ৮টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস টিম বোমা কালামের বাড়িতে অভিযান চালিয়ে ওয়ান সুটারগানসহ বোমা কালামকে গ্রেফতার করে। বোমা কালাম চুয়াডাঙ্গা সাতগাড়ি মোড়ের এক শিশুকে অপহরণপূর্বক হত্যা, আলমডাঙ্গা হাউসপুরের প্রবাসির বাড়ি ডাকাতি, রংপুর গ্রামে গরু ছিনতাই ও হত্যা, আন্দিপুরে বোমা হামলা চালিয়ে হত্যা মামলাসহ ৮/৯টি মামলার আসামি।

কয়েক বছর পূর্বে আটক কালাম তার নিজের মাকে হত্যার উদ্দেশ্যে বোমা ছুড়ে মারলে বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশেই বিষ্ফোরিত হয়। সৌভাগ্যবশত বেঁচে যান তার মা। এঘটনার পর থেকে এলাকায় সে বোমা কালাম হিসেবে চিহ্নিত।

বোমা কালাম বছর দেড়েক আগে নাশকতা মামলায় জেল থেকে জামিনে মুক্ত হয়ে চুয়াডাঙ্গা এলাকায় বসবাস করত। সেখানে সে ইজি বাইক চালাতো। ইজি বাইক চালানো তার পেশা না। ইজি বাইক চালানো নামে সে রমরমা মাদক ব্যবসা শুরু করে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে শহরে টিকতে না পেরে আবারও আলমডাঙ্গায় এসে মাদক ব্যবসা শুরু করে। শনিবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোমা কালামকে গাঁজা বিক্রয়কালে আটক করে।

আটকের পর উপজেলা নির্বাহী অফিসারের নিকট সংবাদ প্রদান করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বোমা কালামকে মাদক ব্যবসার অপরাধে ৬মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

২ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

২ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৬ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৭ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৭ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১০ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১১ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১১ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।