সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন কমিটি গঠন
আলমডাঙ্গা পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন কমিটি গঠন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর আলমডাঙ্গা পৌরসভার হলরুমে সার্ভিস এ্যাসোসিয়েশন কমিটি গঠন করা হয়।
কমিটিতে পৌরসভার প্রধান সহকারী খব্দকার খাইরুল ইসলাম নাসিম সভাপতি ও সুপার ভাইজার মামুন আক্তার সাধারণ সম্পাদক। কমিটি গঠন অনুষ্ঠানে সাবেক সভাপতি পৌরসভার কর আদায়কারী আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএপিএস কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মাহফুজ রানা।
সার্ভিস এ্যাসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার লিপুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর সভার স্টাফ সার্ভিস এ্যাসোসিয়েশন উপদেষ্ঠা মিজানুর রহমান, হাফিজুর রহমান, মোস্তাক আহমেদ প্রমুখ। পরে নবগঠিত সার্ভিস এ্যাসোসিয়েশন কমিটির সভাপতি ও সম্পাদক পৌর মেয়র হাসান কাদির গনুর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন পৌর মেয়র হাসান কাদির গনু।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
৯ ঘন্টা আগে
রাসেল মিয়া
১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১১ ঘন্টা আগে