লগইন
আলমডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা ও আচরণ বিধিমালা বিষয়ক মতবিনিময় সভা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা ও আচরণ বিধিমালা বিষয়ক মতবিনিময় সভা

আলমডাঙ্গা পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থিদের নিয়ে আইনশৃঙ্খলা ও আচরণ বিধিমালা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রæয়ারী আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে আপনারা যে যে সমস্যায় পড়েছেন তা শুনতে চাই। এবং সে সব সমস্যার সমাধান করতে চাই। সুষ্ঠু, সুন্দর,অবাধ ও নিরোপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করা প্রয়োজন, তার সবই করবো। এই নির্বাচনে পুলিশ, বিজিবি র‌্যাব, আনসার যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন তাদের একটাই প্রচেষ্টা থাকবে অবাধ, সুষ্ঠু ও নিরোপেক্ষ নির্বাচন করা। এই নির্বাচনে আমাদের পক্ষ থেকে কোন ছাড় দেওয়া হবে না।


বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি পুলিশ সুপার বলেন, নির্বাচনী প্রচারণায় যদি বাঁধা বিপত্তি আসে, আমাদেরকে রিং দিয়ে জানাবেন। আমরা ব্যবস্থা নেব।

এছাড়ার বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) জাহাঙ্গীর আলম, এনএসআই“র জিএম জামিল সিদ্দীক, আলমডাঙ্গা থানার অফিসার ইনজার্চ আলমগীর কবীর। স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার ও পৌর নির্বাচনে রিটার্নিং অফিসার তারেক আহমমদ।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এমএজি মোস্তফা ফেরদৌসের উপস্থাপনায় উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ¦ হাসান কাদির গনু, ধারে শীষ প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ¦ মীর মহিউদ্দিন, মোবাইল প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীসহ সকল ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও সাধারন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪৮ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪৮ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।