লগইন
আলমডাঙ্গা পৌরসভায় সাপ্লাই সুপেয় পানি সরবরাহ উদ্বোধন করলেন পৌর মেয়র হাসান কাদির গনু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ জুন, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা পৌরসভায় সাপ্লাই সুপেয় পানি সরবরাহ উদ্বোধন করলেন পৌর মেয়র হাসান কাদির গনু


আলমডাঙ্গা পৌর সভায় স্বল্প মূল্যে সারা বছর নিরবিচ্ছিন্ন সুপেয় সাপ্লাই পানি সরবরাহ উদ্বোধন করা হয়েছে। এখন থেকে স্বল্প মূল্যে সারা বছর সুপেয় সাপ্লাই পানি পাবেন আলমডাঙ্গা পৌরবাসী। ২০ জুন মঙ্গলবার সকাল ১১ টায় পৌর এলাকায় পানি সাপ্লাইয়ের জন্য তিনটি পানির পাম্প উদ্বোধন করেন মেয়র হাসান কাদির গনু। দীর্ঘদিন অপেক্ষার পর সুপেয় সাপ্লাই পানি পেয়ে খুশি এলাকাবাসী।


উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানাযায়, ১০ কোটি টাকা ব্যয়ে পাম্প বসানো, পাম্প হাউজ নির্মাণ, সংযোগ লাইন নির্মাণ করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরের বরাদ্দকৃত অর্থের মাধ্যমে পৌর এলাকার ৪১ কিলোমিটার পাইপলাইন স্থাপন শেষ হয়। এছাড়াও প্রথম পর্যায়ে ৩ হাজার বাসিন্দাদের সাপ্লাই পানির আওতাধীন সংযোগ দিয়েছে পৌরকতৃপক্ষ। মঙ্গলবার দুপুরে এক যোগে তিনটি পাম্প হাউজের উদ্বোধন করেন মেয়র হাসান কাদির গনু।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা শেখ ফরিদ আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা হাবিবুল্লাহ, পৌর নির্বাহি কর্মকর্তা রকিবুল ইসলাম, পৌর প্যানেল মেয়র মজিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্নসাধারণ সাধারণ সম্পাদক কাজি রবিউল হক, পৌর উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, সিএ হাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা হাজি ঠান্ডুর রহমান, কাউন্সিলর আলাল উদ্দিন, বাপ্পি হোসেন, জহুরুল ইসলাম স্বপন, আব্দুল গাফ্ফার প্রমূখ।


এই সুপেয় পানি প্রথম পর্যায়ে ৮ টি ওয়ার্ডের বাসিন্দারা সুবিধা ভোগ করলেও পর্যায়ক্রমে বন্ডবিল ৯ নম্বর ওয়ার্ডের জনগণ পরবর্তীতে সুপেয় পানির আওতাধীন আসবে বলে জানান পৌর কর্তৃপক্ষ। বসতবাড়িতে সুপেয় পানির সংযোগ লাইনে মিটার করা হয়েছে । পানির ব্যবহার অনুযায়ী অনলাইনের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবে ভুক্তভোগীরা। স্বল্প মূল্যে সারা বছর নিরবিচ্ছিন্ন সুপেয় পানি পাবেন আলমডাঙ্গা পৌরবাসী।


পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা আজিরণ বেগম বলেন, পৌরসভা স্থাপনের প্রায় ৩০ বছর পর সুপেয় পানি পাচ্ছি। বেলা ১২ টার দিকে হঠাৎ বাড়ির পাইপ দিয়ে পানি বের হচ্ছে।


পৌর মেয়র হাসান কাদির গনু জানান, পানি সরবরাহ চালুর কারণে পৌরবাসীদের ব্যক্তিগত মোটরে পানি তোলায় বিদ্যুৎ বিলের অতিরিক্ত খরচ কমে যাবে। অনলাইনের মাধ্যমে পানির বিল পরিশোধ করা যাবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

৫৭ মিনিট আগে
অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

৫৮ মিনিট আগে
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

১ ঘন্টা আগে
বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

১ ঘন্টা আগে
পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

২ ঘন্টা আগে
বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

৩ ঘন্টা আগে
বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

৩ ঘন্টা আগে
মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

অ্যাডভোকেট কামরুল হাসান

৫ ঘন্টা আগে
অ্যাডভোকেট কামরুল হাসান

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।