লগইন
আলমডাঙ্গা থেকে চুরি যাওয়া লাটাহাম্বার যন্ত্রাংশ উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ আগস্ট, ২০২২ | ০৬:০০ বিকাল ৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা থেকে চুরি যাওয়া লাটাহাম্বার যন্ত্রাংশ উদ্ধার

আলমডাঙ্গা থেকে চুরি হওয়া লাটাহাম্বার কাটাইকৃত যন্ত্রাংশ কুষ্টিয়ার কবুরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ। খাজানগর গ্যারেজের এক ব্যক্তিকে আটকের পর তার স্বীকারোক্তিতে কাটাইকৃত যন্ত্রাংশ ভাংড়ি ব্যবসায়ীর ঘর থেকে উদ্ধার করা হয়। ওই ভাংড়ি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি আলমডাঙ্গা এলাকার বেশ কয়েকটি লাটাহাম্বার ও করিমন চুরির ঘটনা ঘটেছে। এসব যান উদ্ধারে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে চোর সিন্ডিকেটের সন্ধান পায় পুলিশ প্রশাসন।

সিন্ডিকেটের সদস্যদের ধরতে গত ২০ আগস্ট দিনগত রাত ৩ টার দিকে কুষ্টিয়া খাজানগরের একটি গ্যারেজে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় দিনাজপুর জেলা সদরের মৃত আব্দুল জলিলের ছেলে তোফাজ্জেল হোসেনকে আটক করে। উদ্ধার করা হয় আলমডাঙ্গার আসমানখালি থেকে চুরি যাওয়া একটি করমিন।

পুলিশ জানিয়েছে, আটক তোফাজ্জেলকে জিজ্ঞাসাবাদে লাটাহাম্বার কেটে কবুরহাটের এক গ্যারেজে বিক্রি করেছে বলে স্বীকার করে। তার তথ্যের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ গতকাল বিকেলে অভিযান চালিয়ে কবুরহাটের ওই ভাংড়ির দোকান থেকে কাটাইকৃত যন্ত্রাংশ উদ্ধার করে। এ সময় ভাংড়ি ব্যবসায়ী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা বড় বাজার এলাকার মৃত হামিদ শেখের ছেলে সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটক সুমনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

২ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

২ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৩ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

৪ ঘন্টা আগে
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

৪ ঘন্টা আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

১২ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

১৩ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

১৩ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

১৪ ঘন্টা আগে
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৪ ঘন্টা আগে
৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।