লগইন
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীরের বিদায় সংবর্ধনা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীরের বিদায় সংবর্ধনা


আলমডাঙ্গা অফিসার্স ওয়ের ফেয়ার ক্লাবের আয়োজনে অফিসার ইনচার্জ আলমগীর কবীরের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টার সময় উপজেলা পরিষদের হল রুমে বিদায় সংবর্দনা দেওয়া হয়। তাকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখা(ডিএসবি)তে বদরী করা হয়েছে। নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করবেন জীবন নগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ।


জানাগেছে, অফিসার ইনচার্জ আলমগীর কবীর ২০২০ সাথে ৬ মার্চ আলমডাঙ্গা থানায় যোগদান করেন। তিনি দীর্ঘ প্রায় ১৮ মাসে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারন মানুষ ও পুলিশ অফিসারের মধ্যকার দূরত্ব মোচন করে তিনি সাধারন মানুষের অন্তরে পৌঁছতে পেরেছিলেন। সম্প্রতি তাকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখা(ডিএসবি)তে বদলি করা হয়েছে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, বিদায়ী অফিসার ইনচার্জ আলমগীর কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার উপস্থাপনায় উপস্থিত ছিলেন সমবায় অফিসার মুজিবুর রহমান, আলমডাঙ্গার আবাসিক প্রকৌশলী হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুজ্জামান, সমাজ সেবা অফিসার নাজমুল হোসেন, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুল মালেক প্রমুখ।


পুলিশ সূত্রে জানাগেছে, অফিসার ইনচার্জ আলমগীর কবীরের স্থালাভিষিক্ত হচ্ছেন সাইফুল ইসলাম । তিনি জেলার জীবননগর থানার অফিসার ইনচার্জ ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩৯ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩৯ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।