লগইন
আলমডাঙ্গা–চুয়াডাঙ্গা সড়কের রোয়াকুলি এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ ডিসেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৪১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা–চুয়াডাঙ্গা সড়কের রোয়াকুলি এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আলমডাঙ্গা–চুয়াডাঙ্গা সড়কের রোয়াকুলি এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তানজিল নামের এক কিশোর নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার পর  কাজ শেষে বাড়ি ফেরার সময় রোয়াকুলি সেলিম চেয়ারম্যানের ইটভাটার নিকট এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম তানজিল (১৩) তিনি আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল গ্রামের স্কুলপাড়ার তহিদুল ইসলামের ছেলে। পেশায় তানজিল ইলেকট্রিক মিস্ত্রীর হেলপার।  তানজিল তার দুলাভাই উজ্জ্বলের সাথে নাগদাহ গ্রামে ইলেকট্রিক কাজ করতে গিয়েছিল। এসময় উজ্জ্বলও মারাত্মক আহত হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে তানজিল পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ সম্ভব হয়নি।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈল জানায়, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সড়কের রোয়াকুলি সেলিম চেয়ারম্যানের ইটভাটার নিকট ট্রাক ও মোটরসাইকেল দূর্ঘটনায় একজন মারা গেছে।  নিহত ব্যক্তি মোটরসাইকেল আরোহী ছিল। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ দুর্ঘটনায় তানজিল মারা যাওয়ার সংবাদ পেয়ে বন্ডবিল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

৫০ মিনিট আগে
আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

৫০ মিনিট আগে
উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

৪ ঘন্টা আগে
পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

৫ ঘন্টা আগে
ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

৫ ঘন্টা আগে
এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

৬ ঘন্টা আগে
নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

অ্যান্থনি গর্ডন

৬ ঘন্টা আগে
অ্যান্থনি গর্ডন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।