সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা ঘোলদাড়ি ক্যাম্প পুলিশের অভিযানে ২০ লিটার চোলাই মদসহ ৩ জন আটক
আলমডাঙ্গা ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে। ১৬ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় উপজেলার পোলবাগুন্দা গ্রামের মাঠে লাউক্ষেতে মাদক বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোহাম্মদদজুম্মা গ্রামের আব্দুস সালামের ছেলে আব্দুর রহিম(১৮) একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে ইখতিয়ার হোসেন(১৮) এবং আলমডাঙ্গা উপজেলার মৃত লুৎফর রহমানের ছেলে রাশিদুল ইসলাম(৪০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।
তারা তিনজন বাইরে থেকে মাদকদ্রব্য ক্রয়করে নিয়ে এসে মোহাম্মদজুম্ম ও আলমডাঙ্গার বাগুন্দাগ্রাম এলাকায় বিক্রয় করে। বুধবার সন্ধ্যায় ঘোলদাড়ি ক্যাম্প পুলিশের এসআই সিদ্ধার্থ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পোলবাগুন্দা গ্রামের সামসুল ইসলামের লাউ ক্ষেত থেকে তাদের ৩ জনকে আটক করে। আটকের পর তাদের নিকট থেকে ২০ লিটার চোলাই মদদদ উদ্ধার করে।
এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
১০ মিনিট আগে
আলমডাঙ্গা পৌর পশুহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জরিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আটকের পর আগুনে পুড়িয়ে ধ্বংস
২০ মিনিট আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার
৩ ঘন্টা আগে