লগইন
আলমডাঙ্গায় ৩০ বছর ধরে মাদক গ্রহণকারী ব্যক্তির ৬ মাসের কারাদন্ডাদেশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১২০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ৩০ বছর ধরে মাদক গ্রহণকারী ব্যক্তির ৬ মাসের কারাদন্ডাদেশ


আলমডাঙ্গায় ৩০ বছর ধরে মাদক গ্রহণকারী আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের রবিউল ইসলামকে (৪৮) ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


জানা যায়, আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে রবিউল ইসলাম (৪৮) দীর্ঘদিনের মাদকসেবী। মাঝেমধ্যে নিজে বিক্রিও করে। তার মাদকাসক্তির কারণে পরিবারে চরম অশান্তি। এক সময় মাদকসেবী রবিউল ইসলাম গ্রামের মেম্বর ছিলেন। অথচ এখন গ্রামের ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিগণিত। এ মাদকসেবীর বড় ভাই গ্রামের মসজিদ কমিটির শীর্ষস্থানীয়।

মাদকসেবী ভাইয়ের কারণে তাকে সমাজে হেনস্তা হতে হয়। এলাকাবাসির সহযোগিতায় গতকাল ভোরে আলমডাঙ্গা থানা পুলিশ তাকে ৩ বোতল রেক্টিফাইড অ্যালকোহলসহ আটক করে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় আটক মাদকসেবী উপজেলা নির্বাহী অফিসারকে অকপটে সব খুলে বলেন।

বলেন, গত ৩০ বচর ধরে তিনি মাদকদ্রব্য গ্রহণ করে আসছেন। এমনকি তিনি পরিবারের কতটা ক্ষতি করেছেন তাও স্বীকার করেন। শেষে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৬ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৬ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

১০ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

১১ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

১১ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১৪ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১৪ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৫ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৫ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।