লগইন
আলমডাঙ্গায় সারের মূল্য নিয়ন্ত্রনে  সার ও বীজ সমিতির সাথে জরুরি  সভা  অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় সারের মূল্য নিয়ন্ত্রনে সার ও বীজ সমিতির সাথে জরুরি সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় সারের মূল্য নিয়ন্ত্রনে উপজেলা সার ও বীজ সমিতির সাথে জরুরি মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী । ১৩ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা কৃষি অফিসের হল রুমে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নির্দেশে সারের মূল্য নিয়ন্ত্রনে উপজেলা সার ও বীজ সমিতি এবং সকল ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার প্রান্তিক চাষীদের নিকট ন্যায্য মূল্যে সার পৌঁছে দিতে চায়। প্রান্তিক চাষীদের নিকট সকল প্রকার সার ন্যায্য মূল্যে বিক্রয় করতে হবে। কোন ক্রমেই সারের দাম চাষীদের নিকট থেকে বেশি নেওয়া যাবে না। সারের ন্যায্য মূল্যে তালিকা ঝুলিয়ে দিতে হবে। প্রত্যেক ডিলারের বরাদ্ধকৃত সার উত্তোলন করে বিক্রয় করতে হবে। কোন সার ডিলার বা খুচরা সার ব্যবসায়ী বেশি দামে সার বিক্রয় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন পাইকারী বা খুচরা ব্যবসায়ী যদি চাষীদের নিকট থেকে সারের দাম বেশি নেয় আর সেটা যদি কোন চাষী আমাদেরকে জানায় সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জেলা সার সমিরি সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ¦ মীর মহিউদ্দিন, উপজেলা সার সমিতির সভাপতি হাজী রফিকুল ইসলাম, সম্পাদক হাজী হারুন-অর-রশিদ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, বিসিআইসি ও বিএডিসি সার ডিলারের মধ্যে ওম্বাদ আলী জোয়ার্দ্দার, বিজয় কুমার মুদি, জনির উদ্দিন, আব্দুল বারী, আনিসুর রহমান, শ্যামসুন্দর আগরওয়ালা, দিলিপ কুমার আগরওয়ালা, ফজলুল হক, শাহ আলম, তানিম, শাফায়েত ইসলাম, সালাহ উদ্দিন, মামুন প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৪ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৪ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৮ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৯ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৯ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১২ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১২ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৩ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৩ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।